অভ্যন্তরীণ দ্বন্দ্ব: স্টুয়ার্ট ল’কে সরিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র!

স্পোর্টস ডেস্ক
২৮ অক্টোবর ২০২৪, ১০:৪১আপডেট : ২৮ অক্টোবর ২০২৪, ১০:৪২

গত এপ্রিলে যুক্তরাষ্ট্রের হেড কোচের দায়িত্ব পান স্টুয়ার্ট ল। তার অধীনে টি-টোয়েন্টি বিশ্বকাপে দলটা বিস্ময় উপহার দিয়েছে। তার পরেও ল’কে সরিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র।

ল’ দায়িত্ব বুঝে পাওয়ার পর টি-টোয়েন্টি বিশ্বকাপে সেটার ছাপ পড়ে যুক্তরাষ্ট্রের পারফরম্যান্সে। অবিশ্বাস্য নৈপুণ্যে জায়গা করে নেয় সুপার এইটেও। ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে যৌথভাবে টুর্নামেন্ট আয়োজন করা যুক্তরাষ্ট্রের সবেচেয়ে স্মরণীয় জয়টি ছিল পাকিস্তানের বিপক্ষে। টুর্নামেন্টের আগে জেতে বাংলাদেশের বিপক্ষে ঐতিহাসিক এক টি-টোয়েন্টি সিরিজ। কিন্তু টুর্নামেন্ট শেষ হওয়ার কয়েক মাসের মধ্যেই তাকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র ক্রিকেট বোর্ড। যা নিশ্চিত করেছেন যুক্তরাষ্ট্র ক্রিকেটের প্রধান নির্বাহী জনাথন অ্যাটকেইসন।  তিনি ঘটনার কারণ বিস্তারিত জানাননি অবশ্য। শুধু বলেছেন, ‘স্টুয়ার্টের অবদানের কথা চিন্তা এমন সিদ্ধান্ত নেওয়া মোটেও সহজ ছিল না।’

এর ফলে মাত্র ৭ মাসই স্থায়ী হয়েছে স্টুয়ার্ট অধ্যায়। যতটুকু জানা গেছে, অভ্যন্তরীণ দ্বন্দ্বই ছিল এর মূল কারণ। নির্বাচক, খেলোয়াড়দের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়েছিলেন তিনি। তার প্রেক্ষিতেই ল’কে সরিয়ে দেওয়া। অবশ্য তাকে এমন সময় সরিয়ে দেওয়া হয়েছে, যখন আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ লিগ-২ ক্যাম্পেইন চলমান। ডালাসে নেপালের বিপক্ষে ম্যাচের আগেই এমন সিদ্ধান্তের কথা জানায় তারা। 

যুক্তরাষ্ট্র বর্তমানে ক্রিকেট ওয়ার্ল্ড কাপ লিগ-২ এর পয়েন্ট টেবিলে ৯ ম্যাচে ৬ জয়ে দুইয়ে অবস্থান করছে। তাদের লক্ষ্য ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন। 

/এফআইআর/
সম্পর্কিত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের