৯ বোলার ব্যবহার করে খুলনার প্রাপ্তি তিন উইকেট, মজিদের সেঞ্চুরি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ অক্টোবর ২০২৪, ১৬:৫৫আপডেট : ২৯ অক্টোবর ২০২৪, ১৬:৫৫

বৃষ্টির কারণে জাতীয় ক্রিকেট লিগে খুলনা ও বরিশালের দ্বিতীয় রাউন্ডের ম্যাচটি শুরু হয় দেড় দিন পর। প্রায় চার সেশন নষ্ট হওয়া এই ম্যাচটি অনুমিতভাবেই ড্র হয়েছে। ম্যাচের তৃতীয় দিনেই বোঝা যাচ্ছিলো ড্রয়ের দিকেই এগুচ্ছে। নিষ্প্রাণ এই ম্যাচে প্রাপ্তি বলতে বরিশালের আব্দুল মজিদের সেঞ্চুরি। বরিশালের উইকেট নিতে খুলনার অধিনায়ক নুরুল হাসান সোহান তার ৯ বোলারকে ব্যবহার করেছেন। যদিও অনিয়মিত বোলাররা সাফল্য এনে দিতে পারেননি।

রবিবার পৌনে তিনটায় শুরু হওয়া লড়াইয়ে টস জিতে ব্যাটিংয়ে নামে খুলনা। নুরুল হাসান সোহানের দল ৯ উইকেটে ৪০৮ রানে ইনিংস ঘোষণা করেছে। সর্বোচ্চ ৯৫ রান আসে এনামুলের ব্যাট থেকে। এর বাইরে সৌম্য ৬৩, অমিত মজুমদার ৬৭ ও শেখ মেহেদী হাসান খেলেন ৬৩ রানের ইনিংস। উইকেটকিপার ব্যাটার নুরুল হাসান সোহানের ব্যাট থেকেও আসে ৪৪ রানের ইনিংস। 

বরিশালের বোলারদের মধ্যে তানভীর ইসলাম চারটি এবং কামরুল ইসলাম রাব্বি দুটি উইকেট নেন।

এরপর সোমবার শেষ সেশনে ব্যাটিংয়ে নেমে বিনা উইকেটে বরিশালের সংগ্রহ দাঁড়ায় ২৮ রান। মঙ্গলবার ইফতেখার হেসেন (১৮) ও আব্দুল মজিদ (৯) রান নিয়ে ব্যাটিংয়ে নেমেছিলেন। ইফতেখার ৪৩ রানে আউট হলেও মজিদ নিজের ইনিংসটাকে বড় করেছেন। ১৩৪ রানের ইনিংস খেলে স্বেচ্ছায় অবসরে যান ঘরোয়া ক্রিকেটের পরীক্ষিত এই ব্যাটার। ২৫৫ বলে ১৫ চারে নিজের ইনিংসটি সাজান তিনি। এছাড়া সালমান হোসেন খেলেন ৭৩ রানের ইনিংস। সবমিলিয়ে ৭৬ ওভারে ৩ উইকেট হারিয়ে ২৮৭ রান করে ইনিংস ঘোষণা করে বরিশাল। 

খুলনার অধিনায়ক তার একাদশের সবাইকেই বোলিং এনেছেন। অধিনায়ক সোহান এবং এনামুল হক বিজয় বাদে বাকিরা প্রত্যেকেই বোলিং করেছেন। উইকেট পেয়েছেন কেবল ইমরুল কায়েস, শেখ মেহেদী হাসান ও জাওয়াদ রোহান। প্রত্যেকেই নিয়েছেন একটি করে উইকেট।

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী