বুমরার রাজত্ব গুঁড়িয়ে টেস্ট র‌্যাঙ্কিংয়ের শীর্ষে রাবাদা

স্পোর্টস ডেস্ক
৩০ অক্টোবর ২০২৪, ১৭:২৬আপডেট : ৩০ অক্টোবর ২০২৪, ১৭:২৬

বাংলাদেশের বিপক্ষে ঢাকা টেস্টে দক্ষিণ আফ্রিকার দুর্দান্ত জয়ে অসামান্য অবদান রেখেছেন কাগিসো রাবাদা। প্রায় সাত বছর পর টেস্ট র‌্যাঙ্কিংয়ের শীর্ষ বোলার হলেন এই পেসার। তিন জনকে টপকে গেছেন তিনি। তাতে রাজত্ব হারিয়েছেন ভারতের পেসার জসপ্রীত বুমরা। 

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত ঢাকা টেস্টে বাংলাদেশের বিপক্ষে সাত উইকেটের জয়ে দক্ষিণ আফ্রিকার হয়ে ৩০০তম টেস্ট উইকেট নেন রাবাদা। ২৯ বছর বয়সী পেসার নেন ৯ উইকেট। বুমরা, জশ হ্যাজেলউড ও রবিচন্দ্রন অশ্বিনকে টপকে গেছেন তিনি। ২০১৯ সালের ফেব্রুয়ারির পর প্রথমবার টেস্ট বোলার র‌্যাঙ্কিংয়ের শীর্ষে তিনি। ২০১৮ সালের জানুয়ারিতে সর্বপ্রথম এক নম্বরে বসেছিলেন রাবাদা। তারপর থেকে সেরা দশেই ঘুরেফিরে পরের বছর ফেব্রুয়ারিতে আবার শীর্ষস্থান পুনরুদ্ধার করেন।

হ্যাজেলউড র‌্যাঙ্কিংয়ের দুই নম্বরে আছেন। বুমরা ও অশ্বিন জায়গা হারিয়ে যথাক্রমে তিন ও চারে। পাকিস্তান স্পিনার নোমান আলী রাওয়ালপিন্ডিতে ইংল্যান্ডের বিপক্ষে বীরোচিত বোলিংয়ে শীর্ষ দশে ঢুকেছেন। ম্যাচে ৯ উইকেট নেন, তাতে করে আট ধাপ এগিয়ে নবম স্থানে তিনি। তার সতীর্থ স্পিনার সাজিদ খান ক্যারিয়ার সেরা র‌্যাঙ্কিং অর্জন করেছেন। ১০ উইকেট নিয়ে ১২ ধাপ এগিয়ে ৩৮তম তিনি।

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম