কোন ১৪ পরিচালকের পদ শূন্য হলো?

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ অক্টোবর ২০২৪, ২৩:২২আপডেট : ৩০ অক্টোবর ২০২৪, ২৩:৩০

পরপর তিনটি বোর্ড সভাতে উপস্থিত না থাকায় বিসিবির ১১ পরিচালক পদ হারিয়েছেন। বুধবার বোর্ড সভা শেষে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে।

বিসিবির গঠনতন্ত্রের ১৫(২) এর ধারা অনুযায়ী, শারীরিক অসুস্থতা, বিদেশ গমন বা যথাযথ কারণ ছাড়া পরপর তিনটি বোর্ডসভায় অনুপস্থিত থাকলে তার পরিচালকের সদস্যপদ বাতিল হবে। এই ধারা মেনেই বাংলাদেশ ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা নাজমুল হাসান পাপন, ইসমাইল হায়দার মল্লিকসহ ১৪ পরিচালকের পদ শূন্য ঘোষণা করেছেন। আগেই একজন মারা যাওয়ায় তার পদ শূন্য ছিল।

বিসিবির মোট পরিচালকের সংখ্যা ২৫ জন। এক পরিচালক মারা যাওয়াতে সংখ্যাটা কমে দাঁড়িয়েছিল ২৪ জনে। এদের মধ্যে জালাল ইউনুস ও আহমেদ সাজ্জাদুল আলম ববিকে জাতীয় ক্রীড়া পরিষদ তাদের দেওয়া মনোনয়ন বাতিল করেছেন। তাদের বদলে এনএসসি নতুন করে মনোনীত করেন ফারুক আহমেদ ও নাজমুল আবেদীন ফাহিমকে। জালাল ও সাজ্জাদুলের পদ এই মুহূর্তে শূন্য নেই। 

এর বাইরে তিন পরিচালক নাঈমুর রহমান দুর্জয়, খালেদ মাহমুদ সুজন ও এনায়েত হোসেন সিরাজ পদত্যাগ করেন। তাদের পদত্যাগপত্র আজকের বোর্ড সভাতে অনুমোদন করা হয়। তাদের পদও শূন্য হয়ে গেছে।

বাকি ১১ পরিচালক টানা তিনটি বোর্ড সভাতে উপস্থিত থাকতে পারেননি। তাদের পদও শূন্য ঘোষণা করা হয়। তারা হচ্ছেন- নাজমুল হোসেন পাপন, ইসমাইল হায়দার মল্লিক, ওবেদ নিজাম, তানভীর আহমেদ টিটু, আ জ ম নাছির উদ্দিন, গাজী গোলাম মোর্ত্তজা, শেখ সোহেল, নজীব আহমেদ, মঞ্জুর কাদের, অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম, শফিউল আলম চৌধুরী নাদেল। এই ১১ জনের মধ্যে নাজমুল হাসান বোর্ড সভাপতি থেকে আগেই পদত্যাগ করেছিলেন। আজকে তার পরিচালক পদ শূন্য হয়ে গেলো। এর বাইরে আরেক পরিচালক আলমগীর হোসেন আলো মারা যাওয়াতে তার পদ আগেই শূন্য হয়ে গেছে।

এই মুহূর্তে আগের বোর্ডের সক্রিয় বোর্ড পরিচালক আছেন ৮ জন। তারা হচ্ছেন- কাজী ইনাম আহমেদ, মাহবুব আনাম, ইফতেখার আহমেদ মিঠু, আকরাম খান, ফাহিম সিনহা, সাইফুল আলম স্বপন, মঞ্জুরুল আলম ও সালাউদ্দিন চৌধুরী। দুইজন জাতীয় ক্রীড়া পরিষদ কোটায় নির্বাচিত হয়ে এসেছেন। তারা হচ্ছেন- ফারুক আহমেদ ও নাজমুল আবেদীন ফাহিম।

বোর্ড সভাতে আরও একটি বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। গঠনতন্ত্র সংশোধনের জন্য নাজমুল আবেদীন ফাহিমকে আহবায়ক হিসেবে ঘোষণা করা হয়েছে। এছাড়া দেশের শীর্ষ তিনটি ভেন্যু ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে ক্রিকেটারদের জিম ফ্যাসিলিটিজ বাড়ানোর জন্য আধুনিক জিম স্থাপনের অনুমোদন দিয়েছে বোর্ড। 

এর বাইরে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) শুরুর তারিখও পরিবর্তন হয়েছে। বিপিএল শুরুর নতুন তারিখ ৩০ ডিসেম্বর। শেষ হবে ৭ ফেব্রুয়ারি। বিপিএলের মধ্য দিয়ে ই-টিকেট সিস্টেম চালু করার সিদ্ধান্ত নেওয়া হয় আজকের বোর্ড সভাতে।

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম