জাদেজা-ওয়াশিংটনের স্পিন জাদু ছাপিয়ে শেষ বিকালে নিউজিল্যান্ডের আঘাত

স্পোর্টস ডেস্ক
০১ নভেম্বর ২০২৪, ১৮:০৪আপডেট : ০১ নভেম্বর ২০২৪, ১৮:০৬

রবীন্দ্র জাদেজা ও ওয়াশিংটন সুন্দরের দারুণ বোলিংয়ে নিউজিল্যান্ডকে বেশি দূর যেতে দেয়নি ভারত। শুবমান গিল ও যশস্বী জয়সওয়ালের জুটিতে ভালোই শুরু করেছিল তারা। কিন্তু শেষ বিকালে দুই ওভারে তিন উইকেট হারিয়ে অস্বস্তিতে স্বাগতিকেরা।

মুম্বাই টেস্টের প্রথম দিনে নিউজিল্যান্ড ২৩৫ রানে অল আউট হয়। তারপর ৪ রানে ৮৬ উইকেটে দিনের খেলা শেষ করেছে ভারত। ১৪৯ রানে পিছিয়ে তারা।

আগে ব্যাটিংয়ে নেমে ৭২ রানে ৩ উইকেট হারায় নিউজিল্যান্ড। দল বিপদ কাটিয়ে ওঠে ড্যারিল মিচেল ও উইল ইয়াংয়ের ৮৭ রানের জুটিতে। ইয়াং ১৩৮ বলে ৭১ রানে আউট হলে জাদেজা ও ওয়াশিংটনের স্পিন সামলে দলকে এগিয়ে নেন মিচেল। তার সঙ্গে বড় জুটি গড়তে পারেননি কেউ। ১২৯ বলে ৮২ রান করেন তিনি।

জাদেজা ৫ উইকেট নেন। ওয়াশিংটন পান ৪ উইকেট।

শেষ সেশনের প্রথম ঘণ্টাতেই অল আউট হয় নিউজিল্যান্ড। জবাব দিতে নেমে সপ্তম ওভারেই রোহিত শর্মা আউট হন। দলীয় ২৫ রানে ভাঙে ওপেনিং জুটি। এরপর জয়সওয়ালকে নিয়ে গিলের জুটিতে দিন শেষ করার পথে ছিল ভারত। ৫৩ রানের জুটি ভাঙতে বড় ধাক্কা খায় তারা। ৮ বলে ৩ উইকেট হারায় স্বাগতিক দল। খরুচে এজাজ প্যাটেল নেন দুই উইকেট। জয়সওয়াল ৩০ রানে আউট হন। ৩১ রানে অপরাজিত আছেন গিল, রিশাভ পান্ত ১ রানে খেলছিলেন।

/এফএইচএম/
সম্পর্কিত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ