ইডেন অভিষেক স্মরণীয় করে রাখতে চান মাশরাফিরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট, কলকাতা থেকে
১৫ মার্চ ২০১৬, ১৮:৪৯আপডেট : ১৫ মার্চ ২০১৬, ১৯:৫৬

ইডেন অভিষেক স্মরণীয় করে রাখতে চান মাশরাফিরা বর্তমান দলে থাকা ক্রিকেটারদের মধ্যে একমাত্র সাকিব আল হাসান ইডেন গার্ডেনে খেলেছেন। মাশরাফি কলকাতা নাইট রাইডার্সের হয়ে দলে থাকলেও মাঠে নামা হয়নি। তবে জাতীয় দলের পোষাকে এদের কেউই ইডেন গার্ডেনে খেলেননি। অথচ তারা খেলেছেন লর্ডস-মেলবোর্নের মতো ঐতিহ্যবাহী মাঠে!

এতদিন না হলেও, সেই স্বপ্ন পূরণ হওয়ার পথে টাইগাররা। কাল বুধবার পাকিস্তানের বিপক্ষে ইডেনে মাঠে নামবেন মাশরাফিরা। ইডেনে খেলবেন বলে রোমাঞ্চিত দলের ক্রিকেটাররা। অধিনায়ক মাশরাফিও রোমাঞ্চিত। মঙ্গলবার ইডেনের প্রেস কনফারেন্স রুমে সংবাদ সম্মেলনে মাশরাফি বলেন, ‘ক্রিকেট বিশ্বে কয়েকটা মাঠ রয়েছে, যেখানে সবাই খেলতে চায়। যেমন লর্ডস, মেলবোর্ন এবং ইডেন গার্ডেন। মিরপুরতো সব সময়ই আমাদের জন্য হোম গ্রাইন্ড। ইডেনে আমাদের কখনও খেলা হয়নি। ছোটবেলা থেকেই শুনেছি ইডেন গার্ডেনের কথা। আমি বলবো এখানে খেলা নিয়ে সব খেলোয়াড়ই রোমাঞ্চিত। সবাই চাইছে চাই এটাকে স্মরণীয় করে রাখতে।’

ভালো কিছু করার প্রত্যয় ব্যক্ত করলেও কিছুটা সতর্ক মাশরাফি। তিনি বলেন, ‘যে ফরম্যাটে খেলতে নামছি। এখানে যে কোনও কিছুই হতে পারে। চেষ্টা করবো সেরাটা দেওয়ার।’

/আরআই/এমআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক