রংপুরকে হারাতে সিলেটের লাগবে ১৩৯ রান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ নভেম্বর ২০২৪, ১৯:১২আপডেট : ০৪ নভেম্বর ২০২৪, ১৯:১২

রংপুর ও সিলেটের ম্যাচে বোলারদের দাপট ছিল চোখে পড়ার মতো। দুই দলই ব্যাটিংয়ে যথেষ্ট রান স্কোরবোর্ডে তুলতে পারেনি। ম্যাচের যা পরিস্থিতি, তাতে করে দুই দলেরই জয়ের সম্ভাবনা রয়েছে। সিলেটের জিততে এখনও প্রয়োজন ১৩৯ রান, হাতে ৮ উইকেট থাকলেও বোলারদের আধিপত্যের কারণে এই রান করতেই হয়তো ঘাম ছুটে যাবে তাদের। রংপুরের বোলাররা প্রথম ইনিংসের পারফরম্যান্সের পুনরাবৃত্তি করতে পারলে শেষ দিনে হতে যাচ্ছে জমজমাট লড়াই।

রবিবার শেষ বিকালে ৩১ রানে পিছিয়ে থেকে রংপুর ব্যাটিংয়ে নেমে ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে সংগ্রহ করেছিল ৬৬ রান। ধারণা করা হচ্ছিল দ্রুতই তারা অলআউট হয়ে যাবে। কিন্তু সপ্তম উইকেটে তানভীর হায়দার ও নবীন আহমেদের ১৪৯ রানের জুটি ম্যাচে ফেরায় তাদেরকে। দুজনের জোড়া হাফ সেঞ্চুরিতে রংপুর ২২০ রানের সংগ্রহ দাঁড় করাতে পারে। আর তাতেই ১৯০ রানের লক্ষ্য দেওয়া সম্ভব হয়। তানভীর দলের হয়ে সর্বোচ্চ ৭২ রানের ইনিংস খেলেন। নবীন করেন ৬৩ রান।

সিলেটের বোলারদের মধ্যে তোফায়েল আহমেদ ও রাহাতুল ফেরদৌস তিনটি করে উইকেট নেন। দুটি উইকেট নেন খালেদ আহমেদ।

১৯০ রানের লক্ষ্যে খেলতে নেমে সিলেট তৃতীয় দিন শেষে ২ উইকেট হারিয়ে সংগ্রহ করে ৫১ রান। জয় থেকে এখনও ১৩৯ রান দূরে তারা। ক্রিজে আছেন পিনাক ঘোষ (২৮) ও রেজাউর রহমান রাজা (১)। 

এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে প্রথম ইনিংসে রংপুর ১৫৮ রান করতে পারে। এরপর সিলেটের ইনিংস থামে ১৮৯ রানে। দ্বিতীয় দিনেই ৩১ রানে পিছিয়ে থেকে রংপুর শেষ সেশনে ব্যাটিংয়ে নেমে ৬৬ রান তুলতেই হারিয়েছিল ৫ উইকেট।

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম