নিষ্প্রাণ ড্রয়ের দিকে যাচ্ছে বরিশাল-রাজশাহী ম্যাচ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ নভেম্বর ২০২৪, ১৯:৩৮আপডেট : ০৪ নভেম্বর ২০২৪, ১৯:৩৮

কক্সবাজারের মূল মাঠে বরিশাল ও রাজশাহীর ম্যাচটিতে প্রথম দিনের খেলা হয়নি। রবিবার দ্বিতীয় দিনে খেলা শুরু হলেও আগে ব্যাটিং করে ২০৫ রান সংগ্রহ করে বরিশাল। এরপর রাজশাহী তাদের প্রথম ইনিংসে ২৭৫ রান স্কোরবোর্ডে তুলতে পারে। ৭০ রানে পিছিয়ে থেকে সোমবার শেষ বিকালে বরিশাল ৩ ওভারে ১০ রান তুলতেই দিনের খেলা শেষ হয়। মঙ্গলবার চতুর্থ ও শেষ দিনে ৬০ রান পিছিয়ে থেকে ব্যাটিংয়ে নামবে বরিশাল। ম্যাচের গতিপ্রকৃতি বলছে, নিষ্প্রাণ ড্রয়ের দিকে এগোচ্ছে দুই দলের লড়াই।

বরিশালের ব্যাটিংয়ের পর আগের দিন মাত্র এক ওভার ব্যাটিং করেছিল রাজশাহী। আজ সোমবার টপ অর্ডার ব্যর্থ হলেও মিডল অর্ডারে ব্যাটিং করা প্রীতম কুমারের ব্যাটে চড়ে রাজশাহী ২৭৫ রান করে। প্রীতম ১৪৯ বলে ৮ চার ও ২ ছক্কায় ৮০ রান করেন। এর বাইরে মেহরাব হোসেন ৩৬, ওয়াইসি সিদ্দিকী অপরাজিত ৩৪ এবং নিহাদউজ্জামান ৩৩ রানের ইনিংস খেলেন।

বরিশালের বোলারদের মধ্যে সালমান হোসেন ও রুয়েল মিয়া প্রত্যেকে পান তিনটি করে উইকেট। মঈন খান নেন দুটি উইকেট।

৭০ রানে পিছিয়ে থেকে বরিশাল তাদের দ্বিতীয় ইনিংস শুরু করে। তবে শেষ বিকালে মাত্র ৩ ওভার ব্যাটিং করতে পারে তারা। তাতে বিনা উইকেটে তাদের সংগ্রহ দাঁড়ায় ১০। আব্দুল মজিদ ৮ এবং আগের ইনিংসের সেঞ্চুরিয়ান ইফতেখার হোসেন ইফতি ১ রানে অপরাজিত আছেন। 

এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে সুবিধা করতে পারেনি বরিশালের ব্যাটাররা। একমাত্র ইফতি ছাড়া কেউই তেমন রান পাননি। তার ১১৬ রানের ইনিংসের ওপর ভর করে বরিশাল দুইশ পার করে। ২০৫ বলে ১২ চার ও ১ ছক্কায় ইফতি তার ইনিংসটি সাজান। 

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম