ব্যাট হাতে সিলেটকে জেতালেন ‘পেসার’ রেজাউর 

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ নভেম্বর ২০২৪, ১৫:০১আপডেট : ০৫ নভেম্বর ২০২৪, ১৫:০৩

জাতীয় ক্রিকেট লিগে ১৩৯ রান দূরে থেকে মঙ্গলবার শেষ দিনে ব্যাটিংয়ে নেমেছিল সিলেট বিভাগ। ক্রিজে ছিলেন ওপেনার পিনাক ঘোষ (২৮) ও নাইটওয়াচ ম্যান রেজাউর রহমান রাজা (১)। তার পর হুট করে দ্রুত বেশ কিছু উইকেট হারালে পরাজয়ের শঙ্কায় পড়ে যায় সিলেট। সেখান থেকে পেসার রাজা প্রথমবার নিজের ব্যাটিং সত্ত্বার পরিচয় দিয়ে জয় পেতে ভূমিকা রেখেছেন। তার হাফসেঞ্চুরিতে ভর করে ৪ উইকেটের জয় নিশ্চিত করেছে সিলেট। 

বগুড়া শহীদ চান্দু স্টেডিয়ামে সোমবার শেষ বিকালে ১৯০ রানের লক্ষ্যে খেলতে নেমে ২ উইকেট হারিয়ে সিলেট সংগ্রহ করেছিল ৫১ রান। জয় থেকে ১৩৯ রান দূরে থেকে মঙ্গলবার ব্যাটিংয়ে নামে তারা। পিনাক ঘোষ (২৮) ও রেজাউর রহমান রাজা (১) ইনিংসের গোড়াপত্তন করেছিলেন। ৫৬ রানের জুটির পর ৪২ রান করে আউট হন পিনাক। এরপরই অমিত হাসানের সঙ্গে আরও ৫০ রানের জুটি হয় রাজার। ২৫ বছর বয়সী এই পেসার প্রথম শ্রেণির ক্রিকেটেতো বটেই সব ফরম্যাট মিলিয়ে ক্যারিয়ারের সেরা ইনিংস খেলেছেন। ১১৭ বলে ৫ চার ও ১ ছক্কায় ৫৯ রানের ইনিংস খেলেছেন তিনি। আগেরদিন নাইটওয়াচম্যান হিসেবে নেমে আজকে নিজের ব্যাটিং প্রতিভা দেখিয়েছেন রাজা। 

২৫ বছর বয়সী এই পেসারের আউটের পর মুবিন আহমেদ (০) ও রাহাতুল ফেরদৌস (০) রানে ফিরে গেলে কিছুটা চাপে পড়ে সিলেট। যদিও অমিত ও আসাদুল্লাহ আল গালিব অবিচ্ছিন্ন ৪২ রানের জুটি গড়ে দলের জয় নিশ্চিত করেছেন। অমিত ৩৭ ও গালিব ২৩ রানে অপরাজিত ছিলেন।
 
রংপুরের বোলারদের মধ্যে মুকিদুল ইসলাম মুগ্ধ তিনটি উইকেট নিয়েছেন। এছাড়া আবু হাসিম, রবিউল হক ও নাঈম ইসলাম প্রত্যেকে একটি করে উইকেট নিয়েছেন।

এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে প্রথম ইনিংসে ১৫৮ রান করতে পারে রংপুর। সিলেটের ইনিংস থামে ১৮৯ রানে। দ্বিতীয় দিনেই ৩১ রানে পিছিয়ে থেকে রংপুর দ্বিতীয় ইনিংসে ২২০ রান সংগ্রহ করেছে। তাতে করে সিলেটের লক্ষ্য দাঁড়ায় ১৯০ রানের।

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম