পাকিস্তানকেই ফেভারিট মানছেন মাশরাফি

বাংলা ট্রিবিউন রিপোর্ট, কলকাতা থেকে
১৫ মার্চ ২০১৬, ২০:১৩আপডেট : ১৫ মার্চ ২০১৬, ২০:২৩

পাকিস্তানকেই ফেভারিট মানছেন মাশরাফি বুধবার ইডেন গার্ডেনে পাকিস্তানের সঙ্গে মুখোমুখি হবে বাংলাদেশ। বাংলাদেশ সময় বেলা সাড়ে তিনটায় ম্যাচটি শুরু হবে। ম্যাচের আগের দিন টুর্নামেন্টে নিজেদের সম্ভাবনাসহ আরও নানান বিষয় নিয়ে কথা বলেছেন বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। বাংলা ট্রিবিউন পাঠকদের জন্য এর চুম্বক অংশ তুলে দেওয়া হলো :-

প্রশ্ন: সেমিফাইনালে বাংলাদেশের সম্ভাবনা কতটুকু দেখছেন?

মাশরাফি: সত্যি কথা বলতে কি, বাছাইপর্বের কন্ডিশন হিসেবে আমরা কঠিন গ্রুপেই ছিলাম। এখন আমরা ডেথ গ্রুপে আছি। চারটি দলই সেমিফাইনাল কিংবা চ্যাম্পিয়ন হওয়ার দাবিদার। আমাদের জন্য কাজটা অনেক কঠিন। আমাদের চিন্তা ম্যাচ বাই ম্যাচ। কাল (বুধবার) যদি ভালো ক্রিকেট খেলতে পারি তাহলে পরের ম্যাচগুলোতে আরও ভালো হবে। আমাদের জন্য কাজটা অনেক কঠিন, তারপরও আমরা আমাদের সেরাটা দিতে চেষ্টা করবো।’

প্রশ্ন : আইসিসির কোনও টুর্নামেন্টে বাংলাদেশ এখনও সেমিফাইনাল খেলেনি, এবার কি হতে পারে?

মাশরাফি : শেষ কয়েক মাস ধরে আমরা এই ফরম্যাটে ভালো ক্রিকেট খেলেছি। অনেক ভালো ভালো খেলোয়াড় আছে, যারা ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে। আমরা ওভাবেই নিজেদের প্রস্তুত করছি। এই ফরম্যাট আমাদের কাছে কয়েকদিন আগে কঠিন ছিল, এখন মনে হচ্ছে ভালো করা সম্ভব। ওয়ানডেতে আমরা শেষ বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল খেলেছি। সামনে আইসিসির কোনও বড় টুর্নামেন্ট এলে আমরা ওখানেও ভালো করতে চাই।

প্রশ্ন : প্রথম ম্যাচ পাকিস্তানের বিপক্ষে হওয়ার কারণে আত্মবিশ্বাসী কিনা?

মাশরাফি : আত্মবিশ্বাস সব সময়ই আছে। অতীতের পরিসংখ্যান ঘেঁটে আসলে কোনও লাভ নেই। কাল নতুন ম্যাচেই মাঠে নামতে হবে। এখানে দুই দলের জন্যই ভিন্ন কন্ডিশন।

প্রশ্ন : ধর্মশালায় ঠাণ্ডা আবহাওয়া। এখানে প্রচণ্ড গরম। মাঠে এটা প্রভাব ফেলতে পারে কতটুকু?

মাশরাফি : এগুলো নিয়ে ভেবে লাভ নেই। এটা আমাদের মানিয়ে নিতে হবে।

প্রশ্ন: তামিম ফর্মে; এটা আপনাকে কতটুকু নির্ভার করে?

মাশরাফি : তামিম খুব ভালো টাচে আছে বিশ্বকাপের প্রথম ম্যাচ থেকেই। এটা আমাদের জন্যে ভালো। আমরা শুধু তামিমকেই না সব ব্যাটসম্যানদের জ্বলে উঠতে দেখতে চাই। এখানকার উইকেট ঘরের মাঠ থেকে অনেক ভালো। এশিয়া কাপে আমরা সিমিং উইকেটে খেলেছিলাম। এখানে ফ্ল্যাট উইকেট পাচ্ছি।

আমরা ভারতে বেশি ক্রিকেট খেলিনি। আমাদেরকে অনেক ধারণা নিয়ে মাঠে নামতে হচ্ছে। আইপিএলের অনেক ম্যাচ আমরা এখানে হতে দেখেছি। অনেক সময় টার্ন ও স্লো উইকেট দেখা যায়। বিশ্বকাপে ব্যাটিং সহায়ক উইকেট পাওয়া যাবে। আমরা উইকেট এখনও দেখিনি। উইকেট দেখে আমরা সেরা কম্বিনেশন ঠিক করতে পারব।

প্রশ্ন : পাকিস্তানের বিপক্ষে ম্যাচে তবে কি বাংলাদেশই ফেভারিট?

মাশরাফি : আমি মনে করি আমাদের থেকে পাকিস্তানের অভিজ্ঞতা অনেক বেশি। তবে শেষ এক কিংবা দুই মাস আমরা অনেক অনুশীলন করেছি। এশিয়া কাপে ভালো খেলেছি। আমাদের পরিকল্পনা বেশ ভালো। বেশ কয়েকজন তরুণ ক্রিকেটার আছে। তবে ইতিহাস বলছে পাকিস্তান ফেভারিট।

প্রশ্ন : বাংলাদেশ কতটুকু প্রস্তুত?

মাশরাফি : আমাদের সেরা প্রস্তুতি নেওয়ার চেষ্টা করছি। অবশ্যই আমরা জিততে চাই। ভালো খেলতে চাই। কিন্তু ফেভারিট কথাটা আমরা অবশ্যই আনতে চাই না। টি-টোয়েন্টি খেলায় কোনও ফেভারিট নেই। যদি ইতিহাস দেখেন টি-টোয়েন্টিতে পাকিস্তান অনেক ভালো দল আমাদের চেয়ে। কিন্তু শেষ দুটি ম্যাচ দেখেন, তাহলে দেখবেন আমরা ওদের থেকে ভালো ক্রিকেট খেলেছি।

/আরআই/এমআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম