সানজামুলের বোলিংয়ে রাজশাহীর দারুণ জয়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ নভেম্বর ২০২৪, ১৭:১২আপডেট : ০৫ নভেম্বর ২০২৪, ১৭:১২

ভেজা আউটফিল্ডের কারণে কক্সবাজারের মূল মাঠে বরিশাল ও রাজশাহীর ম্যাচটিতে প্রথম দিন একটি বলও হয়নি। তৃতীয় দিন শেষে ম্যাচটি নিষ্প্রাণ ড্রয়ের দিকেই এগোচ্ছিল। কিন্তু শেষ পর্যন্ত সানজামুল ইসলামের ঘূর্ণিতে ম্যাচের ফল বের হলো। দ্বিতীয় ইনিংসে ৬ উইকেট নিয়ে রাজশাহীর জয়ের নায়ক সানজামুল। বরিশালের দেওয়া ৬৭ রানের লক্ষ্য রাজশাহী ৪ উইকেট হারিয়ে ছুঁয়ে ফেলে।

কক্সবাজারে টস জিতে বরিশাল তাদের প্রথম ইনিংসে ২০৫ রান করে। জবাবে খেলতে নেমে রাজশাহী ২৭৫ রানে অলআউট হয়। ৭০ রানে পিছিয়ে থেকে সোমবার ম্যাচের তৃতীয় দিন শেষ বিকেলে ব্যাটিংয়ে নেমে বিনা উইকেটে ১০ রান তুলতে পারে বরিশাল। মঙ্গলবার ম্যাচের চতুর্থ দিনে সানজামুলের ঘূর্ণিতে বরিশালে ব্যাটিং বিপর্যয়ে পড়ে। মাত্র ১৩৭ রানে অলআউট হয় তারা। সর্বোচ্চ ৪৬ রান আসে তাসামুল হকের ব্যাট থেকে।

রাজশাহীর বোলারদের মধ্যে সানজামুল ৪০ রানে নেন ছয়টি উইকেট। তিনটি উইকেট নেন ওয়ালিদ। 

এদিকে দ্রুত বরিশালকে আউট করে শেষ সেশনে ৭৬ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নামে রাজশাহী। অল্প রানের লক্ষ্যে খেলতে নেমেও দলটি হারায় চার উইকেট। তবে জয় পেতে কোনও সমস্যা হয়নি। মেহরাব হোসেনের ব্যাট থেকে আসে অপরাজিত ২৩ এবং হাবিবুর রহমানের ১৭ রানের ইনিংস।

বরিশালের বোলারদের মধ্যে কামরুল ইসলাম রাব্বি দুটি এবং রুয়েল মিয়া ও তানভীর ইসলাম নেন একটি করে উইকেট নেন।

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম