লিগামেন্ট ছিঁড়ে গেছে মিলিতাওর

স্পোর্টস ডেস্ক
১০ নভেম্বর ২০২৪, ১৬:১৭আপডেট : ১০ নভেম্বর ২০২৪, ১৬:১৭

লা লিগায় ওসাসুনার বিপক্ষে ৪-০ গোলের দারুণ জয় পেলেও নতুন করে চোট ধাক্কা খেয়েছে রিয়াল মাদ্রিদ। লিগামেন্ট ছিঁড়ে গেছে এদের মিলিতাওর। ব্রাজিলিয়ান ডিফেন্ডারকে এখন অস্ত্রোপচারের মধ্য দিয়ে যেতে হবে। যার জন্য মাঠের বাইরে থাকতে পারেন ৯ মাসের মতো! 

মিলিতাওর চোট রিয়াল মাদ্রিদ শিবিরে বড় দুঃসংবাদ হয়েই এসেছে। একই দিন চোট পেয়ে মাঠ ছেড়েছেন লুকাস ভেসকেস ও ফরোয়ার্ড রদ্রিগো। এই অবস্থা রক্ষণের রসদ নিয়ে চিন্তায় পড়তে হচ্ছে কোচ কার্লো আনচেলত্তিকে। কারণ এরই মধ্যে ছিটকে গেছেন দানি কারভাহাল, থিবো কুর্তোয়া, অরেলিয়েঁ চুয়ামেনি ও ডেভিড আলাবা। 

ওসাসুনার বিপক্ষে ম্যাচের শুরুর দিকেই চোট পান মিলিতাও। তাৎক্ষণিকভাবে মাঠ ছেড়ে যান তিনি। এদিন প্রথমার্ধেই তিনটি চোটের ঘটনা ঘটে রিয়াল শিবিরে। যা নিয়ে আনচেলত্তি বলেছেন, ‘প্রথমার্ধেই তিন ইনজুরি, যা সত্যিই অদ্ভুত। ঠাসা সূচিতে আসলে খেলোয়াড়দের বিশ্রামের সুযোগ নেই। তারা ক্লান্স হয়ে ম্যাচ খেলতে যায়। যার জন্য ইনজুরির ঝুঁকি থাকে অনেক।’       

/এফআইআর/
সম্পর্কিত
রিয়াল মাদ্রিদে ফিরলেন মরিনহো, তবে...
এই প্রথম স্পেনের বিশ্বকাপ দলে নেই রিয়াল মাদ্রিদের কেউ
শিরোপাহীন মৌসুম জয়ে শেষ রিয়ালের, বিদায় আরবেলোয়ার
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি