ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি অমিতের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ নভেম্বর ২০২৪, ১৮:৩৫আপডেট : ১০ নভেম্বর ২০২৪, ১৮:৩৫

জাতীয় ক্রিকেট লিগে কক্সবাজার একাডেমি মাঠে প্রথম দিনেই খুলনার বিপক্ষে সেঞ্চুরি করেছিলেন সিলেটের উইকেটকিপার ব্যাটসম্যান অমিত হাসান। আজ দ্বিতীয় দিনে সেই সেঞ্চুরিকে ডাবল সেঞ্চুরিতে রূপ দিয়েছেন সিলেট এই উইকেট কিপার ব্যাটার। অমিতের ডাবল সেঞ্চুরি ও আসাদুল্লা আল গালিবের সেঞ্চুরিতে সিলেট ৪৯৬ রান করে ইনিংস ঘোষণা করেছে। জবাবে খেলতে নেমে বিনা উইকেটে ৩ রান তুলে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে খুলনা।

কক্সবাজারের একাডেমি গ্রাউন্ডে গত দুই দিনে দারুণ ব্যাটিং করেছেন অমিত। ৭৩৫ মিনিট ক্রিজে থেকে ৪৫৫ বল খেলে ২১৩ রানের ইনিংস খেলা সহজ কোনও ব্যাপার নয়। ইনিংসে ছিল ১৮ চার ও ১ ছক্কা। এবারের জাতীয় লিগে এটি প্রথম ডাবল সেঞ্চুরির ঘটনা। এটি অমিতেরও প্রথম ডাবল সেঞ্চুরি। এর আগে তার ব্যক্তিগত সর্বোচ্চ ছিল ১৮৬ রান। 

ডাবল সেঞ্চুরি করার পথে চতুর্থ উইকেটে অমিত ও আসাদুল্লা আল গালিব ২৫১ রানের জুটি গড়েন। গালিবও করেন সেঞ্চুরি। ২৪২ বলে ৭ চার ও ৩ ছক্কায় ১১৫ করে তিনি আউট হলে জুটি ভাঙে। দুই জনের ইনিংসের ওপর দাঁড়িয়ে সিলেট ৭ উইকেটে ৪৯৬ রান তুলে ইনিংস ঘোষণা করে। 

খুলনার বোলারদের মধ্যে শেখ মেহেদী নেন চারটি উইকেট।

এদিকে সিলেটের ইনিংস ঘোষণার পর শেষ বিকালে মাত্র দুই ওভার ব্যাটিং করতে পারে খুলনা বিভাগ। ২ ওভার ব্যাট করে বিনা উইকেটে ৩ রান নিয়ে দিন শেষ করে তারা। এনামুল হক বিজয় (১) ও অমিত মজুমদার (০) রানে অপরাজিত আছেন। 

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম