পিসিবি জানালো, পাকিস্তানে যাবে না ভারত

স্পোর্টস ডেস্ক
১০ নভেম্বর ২০২৪, ২১:৩৫আপডেট : ১০ নভেম্বর ২০২৪, ২১:৪১

আগামী বছর চ্যাম্পিয়ন্স ট্রফি পাকিস্তানে। নিরাপত্তা শঙ্কায় দেশটিতে ভারতের না যাওয়ার খবর এতদিন সূত্র মারফত শোনা যাচ্ছিল। এবার পাকিস্তান ক্রিকেট বোর্ড জানালো, ফেব্রুয়ারির এই টুর্নামেন্ট খেলতে তাদের দেশে যাবে না মেন ইন ব্লুরা।

রবিবার পিসিবি মুখপাত্র সামি উল হাসান বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, ‘আইসিসির কাছ থেকে একটি ইমেইল পেয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড, সেখানে বলা হয়েছে ভারতীয় বোর্ড তাদেরকে জানিয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে তাদের দল পাকিস্তানে যাবে না।’

কয়েকদিন আগে বিসিসিআই-এর এক কর্মকর্তা জানান, ভারতীয় ক্রিকেট বোর্ড পাকিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গে যোগাযোগ করে জানিয়েছে, ভারত তাদের সবগুলো ম্যাচ দুবাইয়ে খেলতে চায়।

বোর্ডের ওই সূত্র বলেছিলেন, ‘আমাদের অবস্থান এটা এবং নড়চড় হওয়ার কোনও কারণ দেখি না। আমরা তাদের লিখিত জানিয়েছি এবং আমাদের ম্যাচগুলো দুবাইয়ে নেওয়ার অনুরোধ করেছি।’

আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে ৯ মার্চ পর্যন্ত ৫০ ওভারের এই আইসিসি ইভেন্টে অংশ নেবে শীর্ষ আট দল। করাচি, লাহোর ও রাওয়ালপিন্ডি আয়োজক শহর। 

গত বছর এশিয়া কাপের আগে আয়োজক পাকিস্তানের চাপের মধ্যেও ভারত শ্রীলঙ্কায় তাদের ম্যাচ সরাতে পেরেছিল। এখন দেখার অপেক্ষা ভারতের এই সিদ্ধান্ত পাকিস্তান মেনে নিয়ে টুর্নামেন্টের কিছু অংশ দুবাইয়ে করে কি না!

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম