কিউইদের বিপক্ষে ছিটকে গেলেন হাসারাঙ্গা

স্পোর্টস ডেস্ক
১২ নভেম্বর ২০২৪, ১৫:০২আপডেট : ১২ নভেম্বর ২০২৪, ১৫:০২

কিউইদের মতো চোট ধাক্কা খেতে হলো শ্রীলঙ্কাকেও। নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেছেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। 

দ্বিতীয় টি-টোয়েন্টিতে বল করার সময় হ্যামস্ট্রিংয়ে চোট পান লঙ্কান অলরাউন্ডার। শেষ দিকের ওভারগুলোতে খুঁড়িয়ে বল করছিলেন। তাতে অস্বস্তিটা টের পাওয়া যাচ্ছিল। তার ছিটকে যাওয়ায় স্কোয়াডে অন্তর্ভুক্ত হয়েছেন দুশান হেমন্থ।

হাসারাঙ্গার মতো দুশানও লেগ স্পিনিং অলরাউন্ডার। তিনি জাতীয় দলের হয়ে ৫টি ওয়ানডে খেলেছেন। সর্বশেষ শ্রীলঙ্কা ‘এ’ দলের হয়ে খেলেও সাফল্য পেয়েছেন তিনি। 

হাসারাঙ্গার ছিটকে যাওয়াটা লঙ্কান দলের জন্য ধাক্কারই। বিশেষ করে টি-টোয়েন্টিতে দলের সবচেয়ে সফল বোলার তিনি। প্রথম ম্যাচে ২০ রানে দুটি উইকেট নিয়েছেন। তার পর দ্বিতীয় ম্যাচে ১৭ রানে নিয়েছেন ৪টি। তাছাড়া ব্যাট হাতেও প্রথম ম্যাচে ২৩ বলে ২২ রানে অবদান রেখেছেন। 

দলে অবশ্য আরেক লেগ স্পিনার জেফরে ভ্যান্ডারসে আছেন।  সঙ্গে আছেন মাহিশ থিকশানা ও দুনিথ ভেল্লালাগে। 

আসন্ন সিরিজে কিউইদের হয়ে ছিটকে গেছেন লকি ফার্গুসন। সিরিজ শুরু হবে বুধবার। ডাম্বুলায় হবে প্রথম ওয়ানডে। বাকি দুই ম্যাচ পাল্লেকেলেতে। 

/এফআইআর/   
সম্পর্কিত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের