সাকিবের ব্যাপারে আমার কাছে কোনও তথ্য নেই: হান্নান সরকার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ নভেম্বর ২০২৪, ১৮:৪৫আপডেট : ১৩ নভেম্বর ২০২৪, ১৮:৪৫

ওয়েস্ট ইন্ডিজ সফরের টেস্ট দলে নেই সাকিব আল হাসান। ওয়ানডেতেও থাকা নিয়ে সংশয় রয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচক প্যানেলের সদস্য হান্নান সরকার জানালেন, সাকিবের ব্যাপারে তার কাছে কোনও তথ্য নেই।

ভারত সিরিজে টেস্ট ও টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন সাকিব। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঢাকা টেস্ট খেলে এই ফরম্যাটে ইতি টানার ইচ্ছা প্রকাশ করেছিলেন সাবেক অধিনায়ক। কিন্তু নিরাপত্তার শঙ্কায় দেশে ফিরতে পারেননি। সদ্যই শেষ হওয়া আফগানিস্তান সিরিজে নিজ থেকেই সাকিব নিজের নাম প্রত্যাহার করে নিয়েছিলেন। ওয়েস্ট ইন্ডিজ সিরিজের টেস্ট স্কোয়াডেও রাখা হয়নি তাকে। সীমিত ওভারের ক্রিকেটে থাকবেন কিনা সেটিও অজানা। 

সাকিবের ব্যাপারে পরিষ্কার করে কিছু বলতে পারলেন না হান্নান, ‘সাকিবের ব্যাপারে আমার কাছে কোনও তথ্য নেই। আমি কিছুই জানি না। তো এই ব্যাপারে আমি কোনও মন্তব্য করতে পারবো না।’

টেস্ট ও টি-টোয়েন্টিতে মাঠে থেকে বিদায় নেওয়ার সুযোগ হলো না সাকিবের। গত টি-টোয়েন্টি বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটিই তার ক্যারিয়ারের শেষ ম্যাচ হয়ে আছে। অন্যদিকে ওয়ানডে ক্যারিয়ার নিয়ে সাকিব বলেছিলেন, আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়েই ক্যারিয়ারের ইতি টানতে চান তিনি। সেই হিসেবে ওয়েস্ট ইন্ডিজের ওয়ানডে দলে তার খেলার কথা! কিন্তু সবকিছুই দুলছে অনিশ্চয়তার দোলাচলে।

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম