কোচ হিসেবে অনেক কিছু শিখতে মুখিয়ে আশরাফুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৪ নভেম্বর ২০২৪, ১৯:৪৯আপডেট : ১৪ নভেম্বর ২০২৪, ১৯:৪৯

ক্রিকেটে দীর্ঘ দুই দশকের ক্যারিয়ার শেষে কোচিংয়ে নতুন যাত্রা শুরু করছেন সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। গত বছর আইসিসির ‘লেভেল ৩ - কোচ শিক্ষা কোর্স’- এর সার্টিফিকেট পেয়েছেন। এবার বিপিএলে রংপুর রাইডার্সের সহকারী কোচের দায়িত্ব পেয়েছেন তিনি। ৩০ ডিসেম্বর বিপিএল শুরুর আগেই গ্লোবাল সুপার লিগে খেলবে রংপুর। মিরপুরের ইনডোরে গ্লোবাল টি-টোয়েন্টি লিগের প্রস্তুতি হিসেবে আজ বৃহস্পতিবার রংপুরের প্রথম অনুশীলন হাজির ছিলেন। সেখানেই কোচ হিসেবে নিজের অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন সাবেক অধিনায়ক।

গণমাধ্যমের সঙ্গে আলাপকালে সাবেক এই অধিনায়ক বলেছেন, ‘দুই যুগেরও বেশি সময় ক্রিকেট খেলেছি। কিন্তু এখন কোচিং পেশায় এসেছি। এখানে অনেক কিছু শেখার সুযোগ আছে। আগে শিখতে চাই, তারপর বড় জায়গায় যেতে চাই। শেখার প্রক্রিয়াটাকে উপভোগ করতে চাই। নিজের দক্ষতা বাড়িয়ে বিসিবির কোচিংয়ের রাডারে আসতে চাই, তবে এখনই নয়।’

রংপুরের প্রধান কোচের দায়িত্বে থাকবেন মিকি আর্থার। কোচিং ক্যারিয়ারে আশরাফুলের শেখার আগ্রহ যে অনেক, সেটা আজ তার কথাতেই প্রকাশ পেলো, ‘গত বছরই রংপুরের কোচিং প্যানেলে যুক্ত হওয়ার কথা ছিল, তবে এবার যুক্ত হলাম। রংপুরের পাশাপাশি একটি একাডেমিতেও কোচিং করছি। এই পেশাটা উপভোগ করতে চাই এবং ভবিষ্যতে আরও কিছু শেখার পরিকল্পনা রয়েছে।’

এদিকে, সম্প্রতি জাতীয় দলের কোচিং প্যানেলে সিনিয়র সহকারী কোচ হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে স্থানীয় কোচ মোহাম্মদ সালাউদ্দিনকে। এর আগে ২০০৬ থেকে ২০১০ পর্যন্ত বাংলাদেশের ফিল্ডিং কোচ ও সহকারী কোচ হিসেবে কাজ করেছিলেন। যার মধ্য দিয়ে ১৪ বছর পর জাতীয় দলে কোচের দায়িত্বে ফিরেছেন। ইতোমধ্যে নিজের প্রথম অ্যাসাইনমেন্টে দলের সঙ্গে ওয়েস্ট ইন্ডিজে আছেন। মিরপুরে আজ সংবাদমাধ্যমকে সালাহউদ্দিন প্রসঙ্গে আশরাফুল বলেছেন, ‘বিসিবি এ সিদ্ধান্ত নিতে অনেক দেরি করেছে। তবে ভালো সিদ্ধান্ত। জাতীয় দলের কোচিং প্যানেলে দেশীয় কোচদের যুক্ত করলে দেশীয় কোচদের দক্ষতা বাড়ে এবং ক্রিকেটারদের সঙ্গে কাজ করায় স্বাচ্ছন্দ্য আসে।’

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
পদত্যাগ করেছেন শন টেইট
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
সর্বশেষ খবর
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের