ইংল্যান্ড সিরিজ খেলে টেস্টকে বিদায় বলবেন সাউদি

স্পোর্টস ডেস্ক
১৫ নভেম্বর ২০২৪, ০৯:৫৪আপডেট : ১৫ নভেম্বর ২০২৪, ০৯:৫৪

ঘরের মাঠ হ্যামিল্টনের সেডন পার্কে টেস্ট ক্রিকেটকে বিদায় বলবেন টিম সাউদি। আন্তর্জাতিক ক্রিকেটে নিউজিল্যান্ডের সর্বোচ্চ উইকেট শিকারি অবসরের আগাম ঘোষণা দিয়ে রাখলেন। অবশ্য কিউইরা আগামী জুনে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠলে নির্বাচকদের ডাকে সাড়া দেবেন তিনি।

সাউদি বলেছেন, ‘নিউজিল্যান্ডের হয়ে খেলাই ছিল আমার সবসময়ের স্বপ্ন। ১৮ বছর ধরে ব্ল্যাক ক্যাপদের সঙ্গে খেলা ছিল বিশাল সম্মান ও প্রাপ্তির। কিন্তু সময় বলছে এখনই সরে দাঁড়ানোর সঠিক সময় সেই খেলা থেকে, যা আমাকে অনেক বেশি দিয়েছে।’

তিনি আরও বলে গেলেন, ‘টেস্ট ক্রিকেট আমার হৃদয়ে বিশেষ জায়গা নিয়েছে, সুতরাং আমার টেস্ট ক্যারিয়ার যাদের বিপক্ষে শুরু হয়েছিল, সেই একই দলের বিপক্ষে এমন বড় সিরিজ এবং আমার জন্য তিনটি বিশেষ গ্রাউন্ডে ব্ল্যাক ক্যাপদের সঙ্গে খেলে শেষ করাই হবে সর্বোত্তম উপায়।’

সাউদি প্রথমে দৃশ্যপটে আসেন ২০০৮ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ১৭ উইকেট নিয়ে,গড় ছিল মাত্র ছয়। ১৮ বছরের সমৃদ্ধশালী ক্যারিয়ারে তিনি নিউজিল্যান্ডের তিন ফরম্যাটেই বোলিং আক্রমণে নেতৃত্ব দিয়েছেন। চারটি বিশ্বকাপ, সাতটি টি-টোয়েন্টি বিশ্বকাপ, দুটি চ্যাম্পিয়ন্স ট্রফি খেলেছেন। এছাড়া সাউদাম্পটনে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ফাইফারও নেন তিনি।

লাল বলের ক্রিকেটে সাউদি নিউজিল্যান্ডের দ্বিতীয় শীর্ষ উইকেটশিকারি। ১০৪ ম্যাচে এখন পর্যন্ত তার উইকেট ৩৮৫। একমাত্র খেলোয়াড় হিসেবে টেস্টে তিনশ, ওয়ানডেতে ২০০ ও টি-টোয়েন্টিতে ১০০ উইকেটের মালিক ৩৫ বছর বয়সী পেসার।

সম্প্রতি সাউদি ভারতের মাটিতে ৩-০ তে নিউজিল্যান্ডের ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। প্রথম দুই টেস্টে মাত্র তিন উইকেট নিলেও গুরুত্বপূর্ণ সময়ে তা পেয়েছেন। 

ওই সিরিজের আগে টম ল্যাথামের কাঁধে টেস্ট অধিনায়কত্ব দেন সাউদি। তবে সাদা বলের ক্যারিয়ার তিনি চালিয়ে যাবেন কি না, সেই ব্যাপারে এখনও সিদ্ধান্ত নেননি এই পেসার।

আগামী ২৮ নভেম্বর শুরু হবে তিন ম্যাচের সিরিজ। শেষ ম্যাচ ১৪ ডিসেম্বর।

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম