ইংল্যান্ড সিরিজের নিউজিল্যান্ড দলে ফিরলেন উইলিয়ামসন

স্পোর্টস ডেস্ক
১৫ নভেম্বর ২০২৪, ১০:২৩আপডেট : ১৫ নভেম্বর ২০২৪, ১০:২৩

ভারত সফরে মাঠের বাইরে রাখা কুঁচকির চোট থেকে মুক্তি মিলেছে কেন উইলিয়ামসনের। তাতে আসন্ন ইংল্যান্ড সিরিজের দলে ফিরেছেন তিনি। এছাড়া প্রথমবার টেস্ট দলে ডাক পেয়েছেন অলরাউন্ডার নাথান স্মিথ।

আনক্যাপড সিমার জ্যাকব ডাফিকেও রাখা হয়েছে স্কোয়াডে। প্রত্যাশিতভাবে হাঁটু ও পিঠের ইনজুরিতে জায়গা হয়নি বিয়ার সিয়ার্স ও কাইল জেমিসনের। ভারতে ১৫ উইকেট নেওয়া এজাজ প্যাটেল দলে ডাক পাননি। পুনেতে ১৩ উইকেট নেওয়া বাঁহাতি স্পিনার মিচেল স্যান্টনার দ্বিতীয় ও তৃতীয় টেস্টের আগে দলে যোগ দেবেন। ২৮ নভেম্বর হবে প্রথম টেস্ট।

এই সপ্তাহের শুরুতে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডেতে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল স্মিথের। গত মৌসুমে প্লাঙ্কেট শিল্ডে সর্বোচ্চ ৩৩ উইকেট নিয়ে কেন্দ্রীয় চুক্তি অর্জন করেন তিনি। গত মৌসুমের কাউন্টি চ্যাম্পিয়নশিপে উস্টারশায়ারের হয়ে তিন হাফ সেঞ্চুরির পাশাপাশি নেন ২৭ উইকেট।

উইলিয়ামসন ফেরার কারণে একাদশে টিকে থাকার লড়াইয়ে চাপে থাকবেন ভারত সিরিজের সেরা খেলোয়াড় উইল ইয়াং। শুক্রবার দল ঘোষণার আগেই টিম সাউদি জানিয়ে দিয়েছেন, দল চ্যাম্পিয়নশিপের ফাইনালে না উঠলে এই সিরিজেই ক্যারিয়ারের শেষ টেস্ট খেলবেন তিনি।

ভারতে ৩-০ তে সিরিজ জয় নিউজিল্যান্ডকে ফাইনালে ওঠার সুযোগ করে দিয়েছে বটে, কিন্তু ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করলেও তাদের তাকিয়ে থাকতে হবে অন্য দলের ম্যাচগুলোর দিকে।

নিউজিল্যান্ড দল: টম ল্যাথাম (অধিনায়ক), টম ব্লান্ডেল, ডেভন কনওয়ে, জ্যাকব ডাফি, ম্যাট হেনরি, ড্যারিল মিচেল, উইল ও’রোর্কে, গ্লেন ফিলিপস, রাচিন রবীন্দ্র, মিচেল স্যান্টনার (২য় ও ৩য় টেস্ট),  নাথান স্মিথ, টিম সাউদি, কেন উইলিয়ামসন, উইল ইয়াং।

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের