বরিশাল-রংপুরের ম্যাচ শেষ নিষ্প্রাণ ড্রয়ে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ নভেম্বর ২০২৪, ১৯:২১আপডেট : ১৯ নভেম্বর ২০২৪, ১৯:২১

জাতীয় ক্রিকেট লিগের পঞ্চম রাউন্ডে বরিশাল ও রংপুরের মধ্যকার ম্যাচটি শেষ দিনে রোমাঞ্চ ছড়ানোর অপেক্ষায় ছিল। কিন্তু বরিশাল বিভাগ সাহসী পদক্ষেপ নিতে ব্যর্থ হওয়াতে ম্যাচটি শেষ হয় নিষ্প্রাণ ড্রতে। শেষ দিনের অলআউট হওয়ার আগ পর্যন্ত বরিশাল ব্যাটিং করেছে। তাতে করে শেষ বিকালে ৩৭৩ রানের লক্ষ্য পায় রংপুর। মাত্র দশ ওভার খেলা শেষে ম্যাচটি নিষ্প্রাণ ড্রতে নিষ্পত্তি হয়। 

শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে ১৩৩ রান এগিয়ে থেকে নতুন করে শুরু করে বরিশাল। শেষ পর্যন্ত শেষ সেশনেও ব্যাটিং করে বরিশাল লিড নিয়ে দাঁড় করান ৩৭২ রানের। ইফতেখার হোসেন ইফতি ১৩ রানের জন্য সেঞ্চুরি বঞ্চিত হয়েছেন। দলের হয়ে সর্বোচ্চ ৮৭ রানের ইনিংস খেলেছেন তিনি। এছাড়া সালমান হোসেনের ৬৯ ও আব্দুল মজিদের ৫২ রানের ইনিংসের ওপর দাঁড়িয়ে বরিশাল ৩৫৮ রানে অলআউট হয়।

রংপুরের বোলারদের মধ্যে মুকিদুল ইসলাম মুগ্ধ সর্বোচ্চ তিনটি উইকেট নিয়েছেন। এছাড়া আকবর আলী নেন দুটি উইকেট!

দিনের আলো নেভার আগে ব্যাটিং নামে রংপুর। ১০ ওভারে কোনও উইকেট না হারিয়ে তাদের সংগ্রহ দাঁড়ায় ২৪ রান। ম্যাচটি শেষ হয় নিষ্প্রাণ ড্রতে। ৫ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে রংপুর টেবিলের দুই নম্বরে অবস্থান করছে। অন্যদিকে ৪ পয়েন্ট নিয়ে সবার নিচে অবস্থান বরিশালের।

এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে বরিশাল ৩৩৬ রান সংগ্রহ করে। জবাবে খেলতে নেমে রংপুর ৩২২ রানে অলআউট হয়। ১৪ রানে এগিয়ে থেকে বরিশাল তাদের দ্বিতীয় ইনিংসেও দারুণ ব্যাটিং করেছে।

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম