দক্ষিণ আফ্রিকান পেসারকে আইসিসির তিরস্কার

স্পোর্টস ডেস্ক
১৯ নভেম্বর ২০২৪, ২১:২৩আপডেট : ১৯ নভেম্বর ২০২৪, ২১:২৩

আইসিসির আচরণবিধি লংঘনের কারণে শাস্তি পেয়েছেন দক্ষিণ আফ্রিকা পেসার জেরাল্ড কোয়েটজি। জোহানেসবার্গে ভারতের বিপক্ষে চতুর্থ টি-টোয়েন্টিতে আম্পায়ারের সিদ্ধান্তের বিরোধিতা করায় তাকে তিরস্কার করেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা।

ভারতের ইনিংসে আম্পায়ারের একটি সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করেন কোয়েটজি। আম্পায়ার ওয়াইড দিলে তাকে উদ্দেশ্য করে অনুপযুক্ত মন্তব্য করেন প্রোটিয়া পেসার।

অপরাধ স্বীকার করেছেন কোয়েটজি। শাস্তিও মেনে নেওয়ায় শুনানির প্রয়োজন নেই। এই পেসারের নামের পাশে জুটেছে একটি ডিমেরিট পয়েন্টও।

একই দিনে নেদারল্যান্ডস অধিনায়ক স্কট এডওয়ার্ডস ও ওমানের সুফিয়ান মাহমুদ আইসিসির আচরণবিধি ভাঙার দায়ে শাস্তি পেয়েছেন। দুই দলের মুখোমুখি লড়াইয়ে ডাচ অধিনায়ক আম্পায়ারের দেওয়া এলবিডব্লিউর সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করেন। আউট দেওয়ার পর আম্পায়ারকে ব্যাট দেখান। মাঠ ছেড়ে ড্রেসিংরুমে যাওয়ার সময় নিজের ব্যাট ও গ্লাভস ছুড়ে মারেন।

আইসিসি বিষয়টি হালকাভাবে নেয়নি। এডওয়ার্ডস পেয়েছেন দুটি ডিমেরিট পয়েন্ট। ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করা হয়েছে তাকে।

এদিকে ওমানের সুফিয়ান নেদারল্যান্ডসের ব্যাটার তেজা নিদামানুরুকে আউট করার পর তার সামনে গিয়ে ড্রেসিংরুমে চলে যেতে বলেন। এজন্য শাস্তি পেয়েছেন তিনি। একটি ডিমেরিট পয়েন্টের সঙ্গে ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা গুনতে হচ্ছে তাকে।

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম