অভিজ্ঞ ক্রিকেটারদের বিকল্প পাওয়া বাংলাদেশের বাস্তবতায় কঠিন!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ নভেম্বর ২০২৪, ১৫:৪১আপডেট : ২০ নভেম্বর ২০২৪, ১৫:৪১

কবি সুকান্ত ভট্টাচার্য তার বিখ্যাত কবিতা ছাড়পত্রে লিখে গেছেন, ‘এসেছে নতুন শিশু, তাকে ছেড়ে দিতে হবে স্থান’। ঘরোয়া ক্রিকেটের নিয়মিত মুখ ফরহাদ হোসেন যেন কবির এই পংক্তিকেই আমলে নিচ্ছেন। ১৯ বছর ধরে ঘরোয়া ক্রিকেট খেলা ফরহাদ জাতীয় লিগের চলতি মৌসুমে ব্যাট-বল তুলে রাখার সিদ্ধান্ত নিয়েছেন। এছাড়া জাতীয় দলে খেলা ইমরুল কায়েসও লংগার ভার্সন ক্রিকেট থেকে নিজেকে গুটিয়ে নিয়েছেন। শুধু তারাই নন, তারকা ক্রিকেটার সাকিব আল হাসানও এখন আর খেলছেন না। এর আগেও ইনজুরি কিংবা ছুটিতে থাকাকালীন সময়ে সাকিবের বিকল্প বের করতে ঘাম বেরিয়ে গেছে টিম ম্যানেজমেন্টর। মুশফিকুর রহিম, তামিম ইকবাল কিংবা মাহমুদউল্লাহদের নিয়ে যতোই সমালোচনা থাকুক না কেন, তাদের বিকল্পও কেউ হতে পারেননি। নির্বাচক প্যানেলের সদস্য আব্দুর রাজ্জাক এই বাস্তবতা স্বীকার করে নিলেন।

মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে বুধবার গণমাধ্যমের মুখোমুখি হয়ে সাবেক এই ক্রিকেটার বলেছেন, ‘যদি কোনও ক্রিকেটার ১৫–২০ বছর ক্রিকেট খেলে চলে যায়, তখন সঙ্গে সঙ্গে ওই ক্রিকেটারের বিকল্প পাওয়া একটু মুশকিল। এটা আমাদের দেশের প্রেক্ষাপটে মনে করি। তারপরও আমাদের দেশে যারা তরুণ ক্রিকেটার আছে। আমি খুব আশাবাদী তাদের নিয়ে। এখান থেকে গেলে তো আন্তর্জাতিক ক্রিকেট নিয়ে চিন্তা করতে হবে। ওই লেভেলটার সঙ্গে মানিয়ে নিতে আরেকটু সময় লাগবে ওদের। ’

চলমান জাতীয় লিগ শেষে আগামী মাসের ১১ তারিখে টি-টোয়েন্টি ফরম্যাটে জাতীয় লিগ মাঠে গড়াবে। বিপিএলের আগে এই টুর্নামেন্ট খেলে ক্রিকেটাররা ভালো প্রস্তুতি নেওয়ার সুযোগ পাবেন। এই দল নিয়ে ধারণা দিলেন রাজ্জাক, ‘জাতীয় লিগের চারদিনের ম্যাচ ও টি–টোয়েন্টি ম্যাচের দল হয়তো সম্পূর্ণ ভিন্ন হবে না। চারদিনের ম্যাচ খেলা ক্রিকেটারদের বেশির ভাগই থাকবে। অল্প কিছু ক্রিকেটার হয়তো থাকবে না। আমাদের তো এমনিতেও খুব বেশি ক্রিকেটার নেই। আটটা দল থাকবে। একেক দলে ১৫ জনের সদস্য থাকবে। এই লিগে আমাদের তরুণ ক্রিকেটারদের দেখার একটা সুযোগ তৈরি করা হচ্ছে। ’

রাজশাহী বিভাগে চারদিনের ম্যাচে জাতীয় লিগে খেলার সুযোগ পাননি জাতীয় দলের ক্রিকেটার সাব্বির রহমান। এই ক্রিকেটারের বিষয়ে আব্দুর রাজ্জাক বলেছেন,‘বিভাগের কোচ ম্যানেজার আমাদের কাছে চারদিনের ম্যাচের জন্য সাব্বিরকে চায়নি। তবে আমার বিশ্বাস সাব্বির টি–টোয়েন্টি ফরম্যাটে খেলার সুযোগ পাবে। ’

সাম্প্রতিক সময়ে বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতা বড় একটা একটা সমস্যা। জাতীয় লিগকে আমাদের ক্রিকেটের আঁতুর ঘর বলা হয়। এনসিএল দিয়ে দলের ঘাটতি পূরণ করতে হয়। জাতীয় লিগকে ঐ মানদণ্ডে নেওয়া যাচ্ছে না। জাতীয় লিগে একটা ক্রিকেটার ১০০ করে জাতীয় দলে ১০ রান করছে। এই গ্যাপটা কেন হচ্ছে? এমন প্রশ্নের জবাবে রাজ্জাক বলেছেন, ‘কিছু ক্ষেত্রে আমি মেনে নিচ্ছি, আবার কিছু ক্ষেত্রে এটা মানবো না। জাতীয় লিগে খেলা, কাউন্টি খেলা, অস্ট্রেলিয়া ফার্স্ট ক্লাস ম্যাচ খেলা আর টেস্ট ম্যাচ আকাশ-পাতাল পার্থক্য। কখনই এক হবে না। আমাদের দেশের টেস্টের মানদণ্ডে নেওয়া তো সম্ভব না। কাছাকাছি হয়তো নেয়া যাবে। বেশ কয়েকবছর আমাদের উইকেটের বেশ উন্নতি হয়েছে। যারা মাঠে যায় তারা হয়তো দেখছেন। বলও পরিবর্তন করা হয়েছে। কীভাবে ডিফিকাল্টি ফেস করতে হয় এটা দেখা যায়। একটু একটু করে হলেও যেন আগাচ্ছে ব্যাপারটা। ’

 

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম