ইডেনের মাঠে পাকিস্তানের এই সমর্থকরা কারা?

বাংলা ট্রিবিউন রিপোর্ট, কলকাতা থেকে
১৬ মার্চ ২০১৬, ১৬:৩৬আপডেট : ১৬ মার্চ ২০১৬, ১৮:১৩

ইডেনের মাঠে পাকিস্তানের এই সমর্থকরা কারা? টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার টেনে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ চলছে ইডেনে। টস জিতে ব্যাটিং করছে পাকিস্তান। তবে অবাক করার মতো বিষয় হলেও সত্য ভারতের গ্যালারিতে চলছে পাকিস্তানের সমর্থকদের উচ্ছ্বাস! দুই বৈরী প্রতিবেশী ভারত ও পাকিস্তান! তাই স্বাভাবিকভাবেই ইডেনের মাঠে বাংলাদেশকে সমর্থন করার কথা ভারতীয়দের। কিন্তু গ্যালারিতে দেখা গেলো উল্টো দৃশ্য। সেক্ষেত্রে প্রশ্নটা উঠেই যাচ্ছে। ইডেনের মাঠে পাকিস্তানের এই সমর্থকরা কারা?
জানা গেলো , কলকাতার মুসলমানরা সমর্থন দেওয়ার জন্য বেছে নিয়েছেন পাকিস্তানকে! তাদের যুক্তি পাকিস্তান মুসলিম দেশ। তাদেরকে সমর্থন দিতেই হবে! পরিবার নিয়ে ইডেন গার্ডেনে খেলা দেখতে এসেছেন মোহাম্মদ ইরফান ও তার পরিবারের ৪ সদস্য। তারা প্রত্যেকেই পাকিস্তানকে সমর্থন জানাচ্ছেন। এছাড়া তারা প্রত্যেকেই বাংলা ভাষাভাষি!
কেনও পাকিস্তানকে সমর্থন করছেন এমন প্রশ্নে মোহাম্মদ ইরফান জানালেন, ‘বাংলাদেশের খেলাও আমাদের ভালো লাগে। তবে আজকে যেহেতু বাংলাদেশ ও পাকিস্তানের খেলা; সেক্ষেত্রে আমাদের মুসলামান হিসেবে পাকিস্তানকেই সমর্থন জানাতে হবে। পরের ম্যাচগুলোতে আমাদের কাছ থেকে বাংলাদেশই সমর্থন পাবে।’

/আরআই/এফআইআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম