হারের মুখে টাইগাররা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ মার্চ ২০১৬, ১৭:২১আপডেট : ১৬ মার্চ ২০১৬, ১৯:০৪

হারের মুখে টাইগাররা পাকিস্তানের ছুঁড়ে দেওয়া ২০২ রানের বিশাল টার্গেটে খেলতে নেমে ১৮ ওভারে ১২৩ রান তুলতে ৬ উইকেট হারিয়েছে টাইগাররা। ব্যাট করতে নেমে শুরুতেই সাজঘরে ফেরেন ওপেনার সৌম্য সরকার। প্রথম ওভারের তৃতীয় বলে দলীয় ১ রানে আমিরের বলে বোল্ড হন সৌম্য (০)।
এরপর ৫.৫ ওভারে দলীয় ৪৪ রানে সাজঘরে ফেরেন সাব্বির। ১৯ বলে ২৫ রানে আফ্রিদির বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন তিনি। এরপর অষ্টম ওভারের শেষ বলে আফ্রিদির বলে ইমাদ ওয়াসিমের হাতে ক্যাচ তুলেন তামিম ইকবাল। আউট হওয়ার আগে ২০ বলে ২৪ রান করেছেন তিনি। ১০.২ ওভারে দলীয় ৭১ রানে ফিরে যান মাহমুদউল্লাহ রিয়াদ। ইমাদ ওয়াসিমের বলে শারজিল খানের হাতে ক্যাচ তুলে সাজঘরে ফেরেন রিয়াদ। এরপর বেশি সময় ক্রিজে থাকতে পারেননি মুশফিকও। ব্যক্তিগত ১৮ রানে মোহাম্মদ আমিরের বলে ক্যাচ তুলে বিদায় নেন তিনি। পরের ওভরে আউট হন মোহাম্মদ মিথুন (২)। ১১৭ রানের মাথায় ৬ উইকেট হারায় বাংলাদেশ। 

এর আগে টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশকে ২০২ রানের বিশাল টার্গেট ছুঁড়ে দেয় পাকিস্তান। মোহাম্মদ হাফিজের ৪২ বলে ৬৪ রান, আহমেদ শেহজাদের ৩৯ বলে ৫২ রান ও আফ্রিদির ১৯ বলে ৪৯ রানের ঝড়ো ইনিংসে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২০১ রান সংগ্রহ করেছে পাকিস্তান।



বুধবার কলকাতার ইডেন গার্ডেনে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন পাক অধিনায়ক শহীদ আফ্রিদি। এদিন ব্যাট করতে নেমে শুরুতেই ওপেনার শারজিল খান মারমুখি হয়ে উঠেন। ২.৩ ওভারের ওপেনিং জুটিতে আসে ২৬ রান। নিজের প্রথম ওভারের তৃতীয় বলে শারজিলকে বোল্ড করেন আরাফাত সানি। আউট হওয়ার আগে ১০ বলে ১৮ রান করেন তিনি। এরপর পাকিস্তানকে এগিয়ে নেন শেহজাদ-হাফিজ।

১৩.৫ ওভারে শেহজাদকে ফেরান সাব্বির রহমান। তবে আউট হওয়ার আগে ৩৯ বলে ৫২ রান করেন তিনি। এছাড়া হাফিজকে সঙ্গে নিয়ে ১১.২ ওভারে ৯৫ রানের জুটি গড়েন শেহজাদ। শেহজাদের আউটের পরও দ্রুতগতিতে রান তুলতে থাকেন হাফিজ ও আফ্রিদি। ১৬.৪ ওভারে দলীয় ১৬৩ রানে আউটন হন হাফিজ। সানির বলে দুর্দান্ত এক ক্যাচ ধরেন সৌম্য সরকার। তবে আউট হওয়ার আগে ৪২ বলে ৬৪ রানের ইনিংস খেলেন হাফিজ।

এরপর ফিরে যান উমর আকমলও (০)। তবে শেষ পর্যন্ত আফ্রিদির ১৯ বলে ৪৯ রানের ইনিংস নির্ধ‌‌‌রিত ২০ ওভারে ২০১ রান সংগ্রহ করে পাকিস্তান। টাইগারদের হয়ে দুটি করে উইকেট নিয়েছেন তাসকিন ও আরাফাত সানি। হারের মুখে টাইগাররা

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, সৌম্য সরকার , সাব্বির রহমান, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, মোহাম্মদ মিথুন, মাশরাফি বিন মুর্তজা, আল-আমিন হোসেন, আরাফাত সানি ও তাসকিন আহমেদ।

পাকিস্তান একাদশ: শহিদ আফ্রিদি (অধিনায়ক), আহমেদ শেহজাদ, ইমাদ ওয়াসিম, মোহাম্মদ আমির, মোহাম্মদ হাফিজ, মোহাম্মদ ইরফান, সরফরাজ আহমেদ, শারজিল খান, শোয়েব মালিক, উমর আকমল ও ওয়াহাব রিয়াজ।

এমআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম