টি-টোয়েন্টিতে টানা তিন সেঞ্চুরিতে ভারতীয় ব্যাটারের রেকর্ড

স্পোর্টস ডেস্ক
২৩ নভেম্বর ২০২৪, ১২:৫৮আপডেট : ২৩ নভেম্বর ২০২৪, ১২:৫৮

টি-টোয়েন্টিতে এমন নজির দেখা যায়নি আগে। সেটাই করে দেখালেন ভারতের ব্যাটার তিলক বার্মা। টানা তিন ইনিংসে সেঞ্চুরির করার অনন্য নজির গড়েছেন তিনি। হায়দরাবাদে সৈয়দ মুশতাক আলী ট্রফির ওপেনারে মেঘালয়ের বিপক্ষে ৬৭ বলে ১৫১ রানের বিস্ফোরক ইনিংস খেলেই নজিরটিকে পূর্ণতা দিয়েছেন তিলক। 

২২ বছর বয়সী তিলক ঘরোয়া ক্রিকেটে সেঞ্চুরি হাঁকানোর আগে সেঞ্চুরিয়নে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১০৭ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন। তার আগে জোহানেসবার্গে অপরাজিত ছিলেন ১২০ রানে। 

শুধু টানা তিন সেঞ্চুরির অনন্য নজিরই নয়, তিনি প্রথম ভারতীয় পুরুষ ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টিতে ১৫০ প্লাস রানের ইনিংস খেলেছেন। তার আগে ২০২২ সালে ভারতের নারীদের ঘরোয়া ক্রিকেটে নাগাল্যান্ডের হয়ে ১৬২ রানের ইনিংস খেলেছিলেন কিরণ নাভগিরে। 

বিস্ফোরক সেঞ্চুরির আগে মেঘালয়ের হয়ে ৩ নম্বরে ব্যাট করতে নামেন তিলক। মারকুটে ব্যাটিংয়ে তার স্ট্রাইক রেট ছিল ২২৫.৩৭। চার মেরেছেন ১৪টি আর ছক্কা ১০টি। তার পর ইনিংসের শেষ বলে আউট হয়েছেন তিনি। সবচেয়ে বেশি পিটিয়েছেন মিডিয়াম পেসার ডিপু সাংমার বোলিংয়ে। তার ১৮ বলে রান তুলেছেন ৫০। মেরেছেন ৬টি চার ও তিনটি ছক্কা! তিলকের ব্যাটিংয়ে ভর করেই ৪ উইকেটে ২৪৮ রানের সংগ্রহ পায় হায়দরাবাদ। যা সৈয়দ মুশতাক আলী ট্রফিতে দলটির সর্বোচ্চ স্কোর। সার্বিকভাবে টুর্নামেন্টের পঞ্চম সর্বোচ্চ ইনিংস এটি।

  /এফআইআর/      
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম