নাঈম শেখের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ঢাকা মেট্রো

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ নভেম্বর ২০২৪, ২০:০৩আপডেট : ২৩ নভেম্বর ২০২৪, ২০:০৩

জাতীয় লিগের চলতি মৌসুমে প্রথম সেঞ্চুরি পেলেন জাতীয় দলের ওপেনার নাঈম শেখ। তার সেঞ্চুরিতে প্রথম দিন শেষে শক্ত অবস্থানে ঢাকা মেট্রো। কক্সবাজারের একাডেমি গ্রাউন্ডে টস জিতে ব্যাটিংয়ে নেমে ঢাকা মেট্রো ২ উইকেট হারিয়ে ২৭৬ রান সংগ্রহ করেছে।

রংপুরের বিপক্ষে আগে ব্যাটিং করে ওপেনিং জুটিতে ৫৫ রান তোলে ঢাকা মেট্রো। আনিসুল ইসলাম ২৪ রানে আউটের পর দ্বিতীয় উইকেটে নাঈম শেখ ও তাজিবুল ইসলাম ১৯৮ রানের জুটি গড়েন। এই জুটিতেই দুইশ পেরিয়ে যায় মেট্রো। তাজিবুল ৭৩ রানে আউট হলেও নাঈম সেঞ্চুরি তুলে অপরাজিত আছেন। দিন শেষে নাঈম ও মার্শাল আইয়্যুব ২৩ রানে অবিচ্ছিন্ন থেকেছেন। নাঈম ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি তুলে অপরাজিত আছেন ১৫৩ রানে। ২২২ বলে ১৬ চার ও ১ ছক্কায় নিজের ইনিংসটি সাজান এই ওপেনার। মার্শাল অপরাজিত আছেন ১৬ রানে। রংপুরের নজরুল ইসলাম মুন্না ও আরিফুল হক একটি করে উইকেট নিয়েছেন। 

এদিকে, সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে জাতীয় লিগের আরেক ম্যাচে মুখোমুখি হয়েছে বরিশাল ও সিলেট। টস হেরে ব্যাটিংয়ে নেমে বরিশাল ৭ উইকেটে ২৫৮ রান তুলে দিন শেষ করেছে। সর্বোচ্চ ৭৮ রান আসে আব্দুল মজিদের ব্যাট থেকে। এছাড়া সোহাগ গাজীর ব্যাট থেকে আসে ৪৩ রানের ইনিংস।

সিলেটের বোলারদের মধ্যে রেজাউর রহমান রাজা সর্বোচ্চ তিনটি উইকেট নিয়েছেন।

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
সর্বশেষ খবর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের