পাকিস্তানকে হারিয়ে ওয়ানডে সিরিজে জিম্বাবুয়ের শুভ সূচনা

স্পোর্টস ডেস্ক
২৪ নভেম্বর ২০২৪, ২০:৪৭আপডেট : ২৭ নভেম্বর ২০২৪, ১২:১৩

জিম্বাবুয়েতে পা রাখার আগে অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জিতেছিল পাকিস্তান। তাদের সেই আনন্দ মাটি করে দিলো জিম্বাবুয়ে। 

বুলাওয়ের কুইন্স পার্ক স্টেডিয়ামে পাকিস্তানকে চমকে দিলো জিম্বাবুয়ে। বৃষ্টি বিঘ্নিত ম্যাচে প্রথম ওয়ানডেতে ডিএল মেথডে ৮০ রানে জিতলো স্বাগতিকরা।

বেশ কয়েকজন সিনিয়র খেলোয়াড়কে ছাড়া মাঠে নামে পাকিস্তান। জিম্বাবুয়েকে ২০৫ রানে থামিয়ে দেয় তারা। সহজ লক্ষ্যে নেমে বিপর্যয়ে পড়ে পাকিস্তান। ৬ উইকেটে ৬০ রান থাকতে নামে বৃষ্টি। অবিরাম বৃষ্টিতে সন্ধ্যা নামার ঘণ্টাখানেক আগে ফল ঘোষণা করা হয়। কুইন্সপার্কে নেই ফ্লাড লাইট। তাই আর খেলা হয়নি। বিজয়ের হাসি হাসে জিম্বাবুয়ে।

আগে ব্যাটিংয়ে নেমে জিম্বাবুয়ে ভালো শুরু করেছিল। মাঝের ওভারগুলোতে তারা বিপদে পড়ে। আগা সালমানের সঙ্গে বল হাতে নবাগত ফয়সাল করিম স্বাগতিকদের কঠিন পরীক্ষা নেন। একটা সময় জিম্ববাবুয়ের স্কোর দাঁড়ায় ৭ উইকেটে ১২৫। তবে এনগারাভা ও সিকান্দার রাজার প্রতিরোধে স্বাগতিকরা দুইশ পার করে। ৫২ বলে ইনিংস সেরা ৪৮ রান করেন এনগারাভা। ৫৬ বলে ৩৯ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন রাজা। ৪০.২ ওভারে অলআউট স্বাগতিকরা।

সালমান ও ফয়সাল সর্বোচ্চ তিনটি করে উইকেট নেন।

লক্ষ্যে নেমে পাকিস্তানের দুই ওপেনার ব্লেসিং মুজারাবানির শিকার হন। রাজা এক ওভারে নেন দুই উইকেট। শন উইলিয়ামসও ফেরান সফরকারীদের দুই ব্যাটারকে। তাতে স্কোর দাঁড়ায় ৬ উইকেটে ৫৮ রান। আর দুটি রান যোগ হতেই নামে বৃষ্টি। তারপর বৃষ্টি আইনে ওয়ানডে অধিনায়ক হিসেবে প্রথম হার দেখেন মোহাম্মদ রিজওয়ান। 

রাজা ব্যাট হাতে দারুণ ইনিংস খেলার পর বোলিংয়ে ৭ রান দিয়ে নেন ২ উইকেট। ম্যাচসেরা হয়েছেন তিনি।

বাকি দুই ম্যাচের একটি জিতলে প্রথমবার পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের স্বাদ পাবে জিম্বাবুয়ে।

/এফএইচএম/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী