এখন থেকে নিউজিল্যান্ড-ইংল্যান্ডের টেস্ট সিরিজের নাম ক্রো-থর্প ট্রফি

স্পোর্টস ডেস্ক
২৬ নভেম্বর ২০২৪, ১২:৩০আপডেট : ২৭ নভেম্বর ২০২৪, ১২:১০

নিউজিল্যান্ডের ইতিহাসে সেরা ব্যাটারদের অন্যতম মার্টিন ক্রো। ইংল্যান্ডের ইতিহাসেও সেরাদের অন্যতম গ্রাহাম থর্প। প্রয়াত এই দুই ব্যাটারকে সম্মান জানাতেই এখন থেকে দুই দেশের টেস্ট সিরিজের নামকরণ করা হয়েছে ক্রো-থর্প ট্রফি নামে। 

বিশেষ মর্যাদা দিতে ট্রফিটার জন্যও সময় ব্যয় করেছে দুই দেশের বোর্ড। তাতে সহায়তা করেছে ক্রো আর থর্পের পরিবার। দুই তারকার খেলোয়াড়ি জীবনের ব্যাটের অংশ দিয়েই ট্রফিটা তৈরি করা হয়েছে।  

১৯৯৭ সালে যে ব্যাট দিয়ে থর্প নিউজিল্যান্ডের বিপক্ষে নিজের প্রথম দুটি সেঞ্চুরি করেছিলেন, সেটাই ট্রফি তৈরিতে ব্যবহৃত হয়েছে। আর ক্রোর ক্ষেত্রে নেওয়া হয়েছে ১৯৯৪ সালে লর্ডসে সেঞ্চুরি পাওয়া ব্যাটটি। 

ইংল্যান্ডের বিপক্ষে পাঁচটি সেঞ্চুরি করা ক্রো মারা গেছেন ২০১৬ সালে। থর্প অবশ্য এই বছরের শুরুর দিকেই আত্মহত্যা করেছেন। 

ট্রফির নামকরণ নিয়ে নিউজিল্যান্ড ক্রিকেটে প্রধান স্কট উইনিঙ্ক বলেছেন, ‘বর্তমান প্রজন্মের খেলোয়াড়রা গ্রাহাম, ক্রোয়ের মতো পূর্বসূরিদের কাঁধে ভর করেই এখন দাঁড়িয়ে আছে। এটা ভালো বিষয় আমরা তাদের স্বীকৃতি ও  রেখে যাওয়া ধারাকে সম্মান জানাতে পারছি।’ 

ইংল্যান্ড ক্রিকেটের প্রধান রিচার্ড গুল্ড অবশ্য ক্রো, থর্পকে ক্রিকেটের কিংবদন্তি তকমা দিয়েছেন। আরও বলেছেন, এখন থেকে ইংল্যান্ড, নিউজিল্যান্ডের ভবিষ্যৎ সব সব টেস্ট সিরিজ তাদের নামে অনুষ্ঠিত হবে।

ক্রাইস্টচার্চে তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্ট শুরু হবে বৃহস্পতিবার। 

/এফআইআর/ 
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম