সাইম আইয়ুবের ৫৩ বলের সেঞ্চুরিতে সমতা ফেরালো পাকিস্তান

  স্পোর্টস ডেস্ক
২৬ নভেম্বর ২০২৪, ১৭:৫৪আপডেট : ২৭ নভেম্বর ২০২৪, ১১:৫১

প্রথম ওয়ানডেতে ব্যাটিং ধস দেখেছিল পাকিস্তান। হারে সিরিজ শুরু করা সফরকারী দল অবশ্য দ্বিতীয় ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে। দ্বিতীয় ওয়ানডেতে ১০ উইকেটে জিম্বাবুয়েকে হারিয়ে তিন ম্যাচের সিরিজে সমতা ফিরিয়েছে পাকিস্তান।

বুলাওয়েতে এদিন ব্যাট হাতে ব্যর্থ ছিল স্বাগতিক জিম্বাবুয়ে। পাকিস্তানের স্পিনারদের সামনে খেই হারায় দলটির ইনিংস। টস জিতে ব্যাটিং নিয়েও মাত্র ৩২.৩ ওভারে ১৪৫ রানে তারা গুটিয়ে গেছে। ২৩ রানেই হারায় দুই ওপেনারকে। তার পর দারুণ জবাব দিচ্ছিলেন ডিওন মেয়ার্স। তার আক্রমণাত্মক ব্যাটিং আশার সঞ্চার করতে থাকে। কিন্তু ৩০ বলে ৬ চারে ৩৩ রান করা মায়ার্স তৃতীয় উইকেট হিসেবে ফিরতেই আবার দিশা হারায় দলটির ইনিংস। তার পর পর বিদায় নেন ক্রেইগ আরভিনও। তার পরও জুটি গড়ার চেষ্টা করেছিলেন সিকান্দার রাজা ও শন উইয়ামস। তাদের জুটি বেশি দূর যেতে দেননি সালমান। রাজাকে ১৪ রানে ফিরিয়ে আবার ছন্দপতন ঘটান আগা সালমান। শন উইলিয়ামস দলকে টেনে নেওয়ার চেষ্টা করলেও ৩১ রানে তাকে ফিরিয়ে স্বাগতিকদের আরও বিপদে ফেলেন আইয়ুব। ব্যাটারদের ব্যর্থতায় জিম্বাবুয়ে দিশা হারালে ১৪৫ রানেই শেষ হয় দলটির ইনিংস। 

৩৩ রানে ৪ উইকেট নিয়ে সেরা বোলার ছিলেন লেগ স্পিনার আবরার আহমেদ। ২৬ রানে তিনটি নেন সালমান আগা। তাছাড়া একটি করে নিয়েছেন সাইম আইয়ুব ও ফয়সাল আকরাম।       

তার পর কোনও উইকেট না হারিয়ে টি-টোয়েন্টি মেজাজে ম্যাচ শেষ করেছে পাকিস্তান। ওপেনার সাইম আইয়ুবই ছিলেন মূল কারিগর। বিস্ফোরক ব্যাটিংয়ে ১৮.২ ওভারে ম্যাচের ইতি টেনেছেন তিনি। ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির দেখা পেয়েছেন ৫৩ বলে। যা পাকিস্তানের হয়ে যৌথভাবে তৃতীয় দ্রুততম সেঞ্চুরির নজির। শেষ পর্যন্ত ৬২ বলে ১৭ চার ও ৩ ছক্কায় ১১৩ রানে অপরাজিত ছিলেন। ম্যাচসেরাও তিনি। সঙ্গী আব্দুল্লাহ শফিক ছিলেন ধীরস্থির। তিনি ৪৮ বলে ৩২ রানে অপরাজিত ছিলেন।

  /এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম