‘গ্রিভস-রোচ জুটি গড়ার পর ওখানেই খেলা শেষ হয়ে গেছে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ নভেম্বর ২০২৪, ২৩:১৪আপডেট : ২৬ নভেম্বর ২০২৪, ২৩:১৪

অ্যান্টিগা টেস্টের প্রথম ইনিংসে মিকাইল লুইস ও আলিক আথানেজের প্রতিরোধ ভেঙে দিয়ে বাংলাদেশ ম্যাচের নিয়ন্ত্রণ নিয়েছিল। দুজনের ১৪০ রানের জুটি ভেঙে যায় নার্ভাস নাইন্টিজের আক্ষেপ নিয়ে। ২৬১ রানে সাত উইকেট হারানোর পরও ওয়েস্ট ইন্ডিজ সাড়ে চারশ করে ৯ নম্বরে নামা কেমার রোচের সঙ্গে জাস্টিন গ্রিভসের জুটিতে। তারাও ১৪০ রান যোগ করেন। বাংলাদেশের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ জানালেন, অষ্টম উইকেট জুটিতে ম্যাচ তাদের হাতছাড়া হয়েছে।

২০১ রানে হারের পর পুরস্কার বিতরণী মঞ্চে মিরাজ বলেছেন, ‘আমার মনে হয় আমরা ভালো বল করেছি। বিশেষ করে তাসকিন ছয় উইকেট পেয়েছে। আসলে তারা খুব ভালো জুটি গড়েছে (প্রথম ইনিংসে)। ৭ উইকেট পড়ে যাওয়ার পর (২৬১ রানে) ১৪০ রানের জুটি গড়েছে। আমার মনে হয় খেলা ওখানেই শেষ হয়ে গেছে।’

ব্যাটিং ভোগাচ্ছে বাংলাদেশ দলকে। পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ জয়ের পর ভারত ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টানা চার টেস্টেই ব্যর্থতার মূল কারণ এটি। পরিস্থিতি বদলায়নি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অ্যান্টিগা টেস্টেও। টস জিতে ক্যারিবিয়দের ব্যাটিংয়ে পাঠিয়েছিল বাংলাদেশ। তারা প্রথম ইনিংসে তুলে নেয় ৪৫০ রান। বাংলাদেশ ৯ উইকেটে ২৬৯ রান তুলে ইনিংস ঘোষণা করে ক্যারিবিয়দের আটকে দেয় ১৫২ রানে। তাসকিন ৬৪ রানে নেন ৬ উইকেট। তবে প্রথম ইনিংসে ১৮১ রানে পিছিয়ে থাকায় জয়ের জন্য ৩৩৪ রানের লক্ষ্য পায় বাংলাদেশ। কিন্তু পুরানো রোগে এবার ১৩২ রানে অলআউট হয় সফরকারীরা।

ব্যাটিং ব্যর্থতা প্রসঙ্গে মিরাজ বললেন, ‘আসলে আমরা ভালো ব্যাট করিনি এই ম্যাচে। আমার মনে হয় আমাদের কিছু ভুল হয়েছে। এটা হতেই পারে।’

ব্যর্থতার পর পরের ম্যাচ নিয়ে অধিনায়কের আশার বাণী শোনানোর রীতি আছে। অ্যান্টিগা টেস্ট হেরে একই কাজ করলেন মিরাজ, ‘আমরা পরের ম্যাচে শক্তভাবে ফিরতে চাই। আমরা জানি কী ভুল করেছি এবং আমাদের শক্ত হয়ে ফেরা প্রয়োজন। নিজেদের মধ্যে আমরা কথা বলবো।’

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী