আইরিশ মেয়েদের রিকশা ভ্রমণ, কেউ হলেন রিকশাওয়ালা

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৯ নভেম্বর ২০২৪, ১৬:৩৬আপডেট : ২৯ নভেম্বর ২০২৪, ১৬:৩৬

প্রথমবারের মতো দ্বিপাক্ষিক সিরিজ খেলতে বাংলাদেশে এখন আয়ারল্যান্ডের মেয়েরা। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটি ইতিমধ্যে শেষ হয়েছে। দ্বিতীয় ম্যাচের আগে বিরতির দিনে আইরিশ নারী ক্রিকেটাররা অন্যরকম সময় কাটালেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ব্যবস্থাপনায় বাংলাদেশের আলোচিত বাহন রিকশাতে করে ঘুরলেন তারা।

আজ শুক্রবার (২৯ নভেম্বর) দুপুরে হঠাৎ মিরপুর স্টেডিয়ামে বেশ কয়েকটি রিকশা দেখা যায়। একটু পর সেগুলোতে উঠে বসেন আইরিশ মেয়েরা। অনভ্যস্ত হওয়ায় এই বাহনে চড়তে কেউ কেউ ইতস্তত বোধ করছিলেন। তবে সবাই খুব মজা পেয়েছেন রিকশায় চেপে। কোনও কোনও আইরিশ ক্রিকেটার তো নিজেই রিকশা চালালেন। সতীর্থকে পেছনে বসিয়ে নিজেই চালিয়েছেন রিকশা। 

রিকশা ভ্রমণ করলেন আইরিশ মেয়েরা

রিকশাগুলো মেয়েদের নিয়ে স্টেডিয়াম থেকে বেরিয়ে যায়। এরপর শুক্রবারর ফাঁকা রাস্তায় ঘুরে বেড়ান তারা। এসময় রিকশাওয়ালার সঙ্গে অনেককে ছবিও তুলতে দেখা যায়। নিজেরাও সেলফি এবং ছবি তুলে দিনটিকে স্মৃতির পাতায় রাখার চেষ্টা করেছেন।

শনিবার শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয়টি। প্রথম ম্যাচটিতে বাংলাদেশ দল রেকর্ড ১৫৪ রানের জয় পায়। শনিবার জিতলেই সিরিজ জয়ের স্বাদ পাবে স্বাগতিকরা। তবে আইরিশরা সিরিজে সমতা ফেরাতে মরিয়া।

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম