দৃষ্টিহীনদের টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে বাংলাদেশ, প্রতিপক্ষ পাকিস্তান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ ডিসেম্বর ২০২৪, ০১:১৫আপডেট : ০২ ডিসেম্বর ২০২৪, ০১:১৫

দৃষ্টিহীনদের টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে উঠেছে বাংলাদেশ। শ্রীলঙ্কাকে ৬ রানে হারিয়ে শিরোপার কাছাকাছি পৌঁছৈ গেলো লাল-সবুজ জার্সির প্রতিনিধিরা। আগামী ৩ ডিসেম্বর ফাইনালে স্বাগতিক পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। 

পাকিস্তানের মাটিতে হওয়া এই বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করেছে চার দেশ! আগের তিন আসরের শিরোপাজয়ী ভারত এবার পাকিস্তানে খেলতে যায়নি। সবমিলিয়ে অনেকটা নিষ্প্রাণই ছিল এই টুর্নামেন্ট। 

রবিবার প্রথম সেমিফাইনালে জয়ের জন্য শেষ ওভারে শ্রীলঙ্কার প্রয়োজন ছিল ২৫ রান। কিন্তু তারা নিতে পেরেছে ১৮ রান। তাতেই ৬ রানের জয়ে ফাইনালে উঠেছে বাংলাদেশ। আগে ব্যাট করতে নেমে ঝড় তুলেছিল তারা। ওপেনিং জুটিতেই সালমান এবং আরিফের দৃঢ়তায় হয় ১৭৭ রান। মোহাম্মদ সালমান ছিলেন বেশি আগ্রাসী, ৪৯ বলে খেলেন ৯৭ রানের ইনিংস। সালমানের আউটের পর অন্য ওপেনার আরিফ রানের চাকা সচল রাখেন। ৫৬ বলে করেন ৮১ রান। ২০ ওভারে বাংলাদেশ তোলে ২৪৪ রান। জবাবে খেলতে নেমে ২৩৬ রানে থেমে যায় লঙ্কা।

এদিকে দিনের অন্য সেমিফাইনালে তিন বারের বিশ্বচ্যাম্পিয়ন পাকিস্তান ১০ উইকেটে হারিয়েছে নেপালকে।

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
সর্বশেষ খবর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের