বাংলাদেশের মানসিক দৃঢ়তায় সন্তুষ্ট সিমন্স

স্পোর্টস ডেস্ক
০৪ ডিসেম্বর ২০২৪, ২০:১৩আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৪, ২০:১৩

জ্যামাইকা টেস্টের প্রথম ইনিংসে মাত্র ১৬৪ রানে অলআউট হওয়ার পরও জেতার চেষ্টাই করেছে বাংলাদেশ। নাহিদ রানার দুর্দান্ত বোলিংয়ে ১৪৬ রানে ওয়েস্ট ইন্ডিজকে অলআউট করে ১৮ রানের লিড নেয় তারা। তারপর জাকের আলীর অনবদ্য এক ইনিংসে ২৬৮ রান করে স্বাগতিকদেরকে ২৮৭ রানের কঠিন লক্ষ্য দেয়। বাংলাদেশের এমন মানসিক দৃঢ়তার প্রশংসা না করে পারলেন না প্রধান কোচ ফিল সিমন্স। 

প্রথম টেস্টে ২০১ রানে হারের পর জ্যামাইকায় আগে ব্যাট করার সিদ্ধান্তে বড় মাশুল গুনতে হয়েছিল বাংলাদেশকে। কিন্তু যেভাবে দল ঘুরে দাঁড়ালো, তাতে করে কঠিন কন্ডিশনে তারা দারুণভাবে প্রত্যাবর্তনের আত্মবিশ্বাস পাবে বলে মনে করেন সিমন্স।

ম্যাচ শেষে অফিসিয়াল ব্রডকাস্টকে ওয়েস্ট ইন্ডিয়ান কোচ বললেন, ‘ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে ব্যাটাররা যেভাবে খেললো, আমার সেটা ভালো লেগেছে।’ সিমন্স দায়িত্ব গ্রহণের পর বাংলাদেশকে কয়েকটি ম্যাচে কেবল টিকে থাকার লড়াই করতে দেখেছেন, ‘প্রথম কয়েকটা ম্যাচ (আমি দায়িত্ব নেওয়ার পর থেকে) তারা টিকে থাকার মনোভাব নিয়ে খেলেছে। তৃতীয় দিন আপনারা দেখে থাকবেন, তারা বলাবলি করছে, ‘আমরা এখানে খেলতে এসেছি।’ এটা আমার উপভোগ্য লেগেছে। আমি তাদের নিশ্চিত করতে চেয়েছিলাম তারা জানুক, এখন থেকে এভাবেই তাদের খেলতে হবে। এই তরুণ খেলোয়াড়রা টেস্ট জেতার জন্য অপেক্ষা করছিল। প্রথম টেস্ট ম্যাচ হারের পর তাদের ঘুরে দাঁড়ানো দেখে ভালো লাগছে। এটা আমার জন্য অনেক আনন্দের।’

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম