সাকিবদের হারিয়ে প্রথম জয় পেলো রংপুর রাইডার্স

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ ডিসেম্বর ২০২৪, ১১:২৫আপডেট : ০৫ ডিসেম্বর ২০২৪, ১১:২৫

আগের দুই ম্যাচে জয়ের সুযোগ তৈরি হলেও জিততে পারেনি রংপুর রাইডার্স। তৃতীয় ম্যাচে এসে আর ভুল করেনি তারা। অবশেষে গ্লোবাল সুপার লিগে দেখা পেয়েছে অধরা সেই জয়ের। গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে তানজিম হাসান সাকিবদের গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সকে ১৫ রানে হারিয়েছে নুরুল হাসান সোহানের রংপুর।

আগে ব্যাটিং করতে নেমে রংপুর রাইডার্স ১১৭ রানের সংগ্রহ দাঁড় করায়। ১১৮ রানের লক্ষ্যে খেলতে নেমে টপাটপ উইকেট হারাতে থাকে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স। বিশেষ করে কামরুল ইসলাম রাব্বির পেসে বিপর্যস্ত হয় তারা। মাত্র ১৩ রান খরচায় ৪ উইকেট শিকার করে রংপুরের জয়ের নায়ক রাব্বি। 

৫ ওভারে ২৭ রান তুলতে ৫ উইকেট হারানো ওয়ারিয়র্সের হয়ে ষষ্ঠ উইকেটে ৪৪ বলে ৩৬ রানের জুটি গড়েন শাই হোপ ও গুডাকেশ মোটি। ১৩তম ওভারের দ্বিতীয় বলে মোটিকে ফিরিয়ে জুটি ভাঙেন শেখ মেহেদী হাসান। ওয়ারিয়র্সের ইনিংস সর্বোচ্চ ৩৫ রান করেন হোপ। 

রংপুরের সেরা বোলার রাব্বি নিয়েছেন ৪ উইকেট। 

এর আগে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন রংপুর অধিনায়ক সোহান। পুরো ২০ ওভার ব্যাটিং করে ১১৭ রানে অলআউট হয়েছে দলটি। ইনিংস সর্বোচ্চ ৫৮ রান করেন খুশদিল। 

গায়ানার সেরা বোলার ডোয়াইন প্রিটোরিয়াস ১৫ রানে নিয়েছেন ৩ উইকেট। ২টি করে উইকেট নিয়েছেন ইমরান তাহির, তানজিম সাকিব ও মোটি। 

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক