রংপুরের কাছ থেকে পারিশ্রমিক না পাওয়ার অভিযোগ প্রোটিয়া তারকার 

স্পোর্টস ডেস্ক
০৫ ডিসেম্বর ২০২৪, ২০:২৭আপডেট : ০৫ ডিসেম্বর ২০২৪, ২১:০১

ম্যাচ শুরুর আগেই পারিশ্রমিক না পাওয়ার এমন অভিযোগ নিয়ে রীতিমত তোলপাড় সোশ্যাল মিডিয়ায়। গায়ানায় চলছে গ্লোবাল সুপার লিগ। বুধবার রংপুর রাইডার্সের মুখোমুখি হয়েছিল গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স। রংপুরের বিপক্ষে মাঠে নামার আগেই সেই অভিযোগটি করেছেন গায়ানার দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার ইমরান তাহির। এই লেগ স্পিনার অভিযোগ করেছেন, তাকে গত আসরের পুরো পারিশ্রমিক দেয়নি বিপিএল ফ্র্যাঞ্চাইজি রংপুর রাইডার্স। 

টসের সময় অনেকটা আবেগঘন হয়েই কথা বলেছেন তাহির। বলেছেন, ‘আমি ম্যাচটা গায়ানার জন্য জিততে চাই। পাশাপাশি ব্যক্তিগত কারণও আছে। গত বছর রংপুরের হয়ে বিপিএল খেলেছি। কিন্তু এখনও চুক্তির পুরো অর্থ পাইনি।’

তিনি আরও যোগ করে বলেছেন, ‘গায়ানা তাদের কিছু স্থানীয় খেলোয়াড় এনেছে। যার মাধ্যমে তারা কিছু অর্থ উপার্জন করবে। তবে ভালো ক্রিকেট খেলার মাধ্যমে তাদের এটা দেখানো উচিত যে, আমরা রংপুরের চেয়েও ভালো মানবীয় গুণাবলীর অধিকারী।’  

যদিও ওই ম্যাচটা শেষ পর্যন্ত হেরেছে গায়ানা। রংপুরের কাছে হেরেছে ১৫ রানের ব্যবধানে। এই ম্যাচ জিতে তারা ফাইনালের আশা বাঁচিয়ে রেখেছে। 

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম