স্টার্কের ক্যারিয়ার সেরা বোলিংয়ে দুইশর আগেই অলআউট ভারত

স্পোর্টস ডেস্ক
০৬ ডিসেম্বর ২০২৪, ১৫:১২আপডেট : ০৬ ডিসেম্বর ২০২৪, ১৫:১২

গোলাপি বল হাতে অস্ট্রেলিয়ার পেসাররা আগুন ঝরালেন। মিচেল স্টার্ক করলেন ক্যারিয়ার সেরা বোলিং। অ্যাডিলেড টেস্টের প্রথম দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ইনিংসে ভারত গুটিয়ে গেলো ১৮০ রানে।

দিবারাত্রির টেস্টে টসে জিতে আগে ব্যাটিংয়ে নেমে প্রথম বলেই যশস্বী জয়সাওয়াল ডাক মারলেন। তাকে এলবিডব্লিউ করেন স্টার্ক। অজি পেসার এরপর আরও পাঁচ উইকেট নিয়ে শেষ করেছেন। ৪৪.১ ওভারে গুটিয়ে যায় ভারত। স্টার্ক ১৪.১ ওভারে ৪৮ রান খরচায় নেন ৬ উইকেট।

জয়সাওয়াল বিদায় নেওয়ার পর লোকেশ রাহুল ও শুবমান গিল থিতু হওয়ার চেষ্টা করেছিলেন। তাদের ৬৯ রানের জুটি ভেঙে গেলে বিপদে পড়ে সফরকারীরা। রাহুল ৩৭ রানে স্টার্কের শিকার হন। প্রথম সেশনে তারা হারায় বিরাট কোহলিকেও (৭)। ৮২ রানে চার উইকেট হারিয়ে লাঞ্চে যায় ভারত।

পরের সেশনে ৯৮ রান যোগ করে বাকি ৬ উইকেট হারায় রোহিত শর্মার দল। নিতিশ কুমার রেড্ডি শেষ ব্যাটার হিসেবে তার ক্যারিয়ারের ও ইনিংসের সর্বোচ্চ ৪২ রানে স্টার্কের শিকার হন। 

এছাড়া গিল ৩১, রিশাভ পান্ত ২১ ও রবিচন্দ্রন অশ্বিন ২২ রানে অবদান রাখেন।

ভারতের বাকি চার উইকেটের দুটি করে নেন প্যাট কামিন্স ও স্কট বোল্যান্ড।

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক