ভারতকে সর্বশক্তি দিয়ে মোকাবিলা করার পণ বাংলাদেশের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ ডিসেম্বর ২০২৪, ১৮:৩৬আপডেট : ০৬ ডিসেম্বর ২০২৪, ১৮:৪২

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে উঠেছে বাংলাদেশ। শুক্রবার পাকিস্তানকে উড়িয়ে ৭ উইকেটে জিতে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা নির্ধারণী মঞ্চে লাল-সবুজ জার্সিধারীরা। আগামী রবিবারের ফাইনালে তারা পেয়েছে ভারতকে। শুক্রবার সেমিফাইনাল জিতেই প্রতিপক্ষকে হুঙ্কার দিলেন বাংলাদেশের অধিনায়ক আজিজুল হাকিম তামিম।

তামিম জানিয়েছেন, ‘ইনশাআল্লাহ ফাইনালে আমরা আমাদের সেরাটা দেওয়ার চেষ্টা করবো। আমাদের সর্বশক্তি নিয়ে যাবো ইনশাআল্লাহ। আমরা আমাদের জায়গায় সেরাটা দেওয়ার চেষ্টা করবো। সবাই আমাদের দোয়া ও সমর্থন করবেন যেন ভারতকে হারাতে পারি।’

পাকিস্তানকে হারাতে মূল ভূমিকা রেখেছেন বাংলাদেশের বোলাররা। পেসারদের কাছেই মূলত খেই হারিয়ে ১১৬ রানে অলআউট হয় পাকিস্তান। এমন ম্যাচ জিতে দারুণ তৃপ্ত যুব দলের অধিনায়ক, ‘আজকে (শুক্রবার) আমরা ম্যাচ জিতেছি, ভালো লাগছে। প্রথমে টসটাও জিতেছি। আল্লাহর রহমতে সবকিছু আমাদের অনুকূলে ছিল। বোলাররা সবাই অনেক ভালো করেছে। বিশেষ করে ইমন, মারুফ এবং আরও যারা আছে... রিজান। ওরা অনেক ভালো বল করেছে। তাদের কারণেই ১১৬ রানে অলআউট করতে পেরেছি।’

বাংলাদেশের ফাইনালের যাওয়ার ম্যাচে অধিনায়ক তামিমও ব্যাট হাতে দারুণ ইনিংস খেলেছেন। ৪২ বলে তার অপরাজিত ৬১ রানের ইনিংস দ্রুত লক্ষ্যে পৌঁছে দিয়েছে। নিজেদের পরিকল্পনা সম্পর্কে বলতে গিয়ে জুনিয়র তামিম বলেছেন, ‘যে ভুলগুলো করে এসেছি, সেগুলো কম করার পরিকল্পনা ছিল। দল হিসেবে আমরা সেটা করে দেখিয়েছি। আজকে যে ইনিংসটা আমি খেলেছি, ভালো লাগছে। দলের জন্য জিতেছি, দেশের জন্য জিতেছি খুব ভালো লাগছে। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’ 

তামিমের দৃঢ় ব্যাটিংয়ে সহজেই জিতেছে বাংলাদেশ

এদিকে ৪ উইকেট নিয়ে পাকিস্তানের ব্যাটিং লাইনআপ গুঁড়িয়ে দিয়েছেন ইকবাল হোসেন ইমন। নিজের অনুভূতি জানাতে গিয়ে বললেন, ‘আজকের উইকেটটা আসলেই ভালো ছিল। পেস বান্ধব উইকেট, পেস বোলিং উইকেট। আমি আমার জায়গায় বল করেছি, সফল হয়েছি। ম্যাচসেরা হয়ে আমি খুবই রোমাঞ্চিত, অনেক খুশি হয়েছি। আসলে দলের জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল আমার পারফরম্যান্স। পারফরম্যান্স করেছি, ম্যান অব দ্য ম্যাচ হয়েছি আলহামদুলিল্লাহ। সব মিলিয়ে ভালো লাগছে।’

ভারতের বিপক্ষে ফাইনাল ম্যাচ নিয়ে ইমন বলেছেন, ‘ফাইনালের জন্য বেশি কিছু পরিকল্পনা নেই। আমি আমার জায়গা থেকে ভালো বোলিং করবো ইনশাআল্লাহ। আর বেশি কিছু নয়।’

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম