শাস্তি পেলেন সিরাজ-হেড

স্পোর্টস ডেস্ক
০৯ ডিসেম্বর ২০২৪, ১৯:৩৬আপডেট : ০৯ ডিসেম্বর ২০২৪, ১৯:৩৬

অ্যাডিলেড টেস্টে খলনায়ক হয়ে গেছেন মোহাম্মদ সিরাজ। পরপর দুইদিন মাথা গরম করেছেন ভারতীয় পেসার। মার্নাস লাবুশেনেকে একবার অযথা বল ছুঁড়ে মারেন। তারপর ঘরের ছেলে ট্র্যাভিস হেডকে আউট করে আগ্রাসী ‘সেন্ড অফ’ দেন। দুইজনের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময়ও হয়, যা আইসিসির আচরণবিধি লংঘন করার শামিল। শাস্তিও পেলেন তারা।

সিরাজকে ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা করা হয়েছে। তবে জরিমানা থেকে রেহাই পেয়েছেন হেড। তাকে তিরস্কার করেছে আইসিসি। অবশ্য দুজনের নামের পাশে জুটেছে একটি করে ডিমেরিট পয়েন্ট।

সোমবার ডিসিপ্লিনারি শুনানি শেষে আচরণবিধি লংঘনের দায়ে এই শাস্তি আরোপ করে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা।

ঘটনা দ্বিতীয় দিনের খেলায়। ১৪১ বলে ১৪০ রানের অসাধারণ ইনিংস খেলে সিরাজের কাছে উইকেট হারান হেড। তারপর আক্রমণাত্মক অঙ্গভঙ্গি করে অজি ব্যাটারকে ড্রেসিংরুমের দিকে যাওয়ার ইঙ্গিত করেন ভারতীয় পেসার। দুজনের মধ্যে চলে উত্তপ্ত বাক্যবিনিময়। অ্যাডিলেডের দর্শকদের কাছ থেকে সিরাজের কপালে জুটেছে দুয়ো।

হেড পরে দাবি করেন, তিনি সিরাজকে উদ্দেশ্য করে বলেছিলেন ‘ভালো বল করেছো।’ এটা শুনেই নাকি ভারতীয় পেসার ক্ষুব্ধ হন। যদিও সিরাজ জানান, হেড এরকম কিছু বলেননি। তাকে গালি দিয়েছিলেন।

ম্যাচটি অস্ট্রেলিয়া ১০ উইকেটে জিতে সিরিজে ১-১ এ সমতা ফিরিয়েছে।

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক