মাঠে বসে এনসিএল টি-টোয়েন্টি দেখা যাবে ৫০ টাকায়

স্পোর্টস ডেস্ক
০৯ ডিসেম্বর ২০২৪, ১৯:৫৬আপডেট : ০৯ ডিসেম্বর ২০২৪, ২০:০৪

ঘরোয়া ক্রিকেটে এবার নতুন সংযোজন জাতীয় লিগ টি-টোয়েন্টি। আগামী ১১ ডিসেম্বর থেকে সিলেটে শুরু হচ্ছে এই টুর্নামেন্ট। আটটি দলের তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াইয়ের আভাস মিলছে। ম্যাচগুলো টিভিতে দেখা যাবে, এছাড়া মাঠে বসেও উপভোগ করা যাবে। নামমাত্র মূল্যে সিলেটের নয়নাভিরাম মাঠের গ্যালারিতে বসে খেলা দেখতে পারবেন দর্শকরা।

জাতীয় লিগের চার দিনের ম্যাচ বিসিবির অফিসিয়াল ইউটিউব চ্যানেলে সম্প্রচারিত হলেও ২০ ওভারের এই প্রতিযোগিতা দেখা যাবে টি স্পোর্টসে। এছাড়া মাঠে বসে খেলা দেখতে হলে খরচ করতে হবে মাত্র ৫০ টাকা। সর্বনিম্ন এই মূল্যের টিকিট গ্যালারির জন্য। ১০০ টাকায় ক্লাব হাউজে এবং সর্বোচ্চ ৩০০ টাকায় গ্র্যান্ডস্ট্যান্ডে বসে খেলা দেখা যাবে।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের মূল ফটকের টিকিট বুথে পাওয়া যাবে ম্যাচের টিকিট। 

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের দুই মাঠে খেলা চলবে ২৪ ডিসেম্বর পর্যন্ত। অংশ নেবে ঢাকা বিভাগ, চট্টগ্রাম বিভাগ, খুলনা বিভাগ, রাজশাহী বিভাগ, বরিশাল বিভাগ, রংপুর বিভাগ, সিলেট বিভাগ ও ঢাকা মেট্রো। 

এরই মধ্যে রবিবার ঢাকাতে এনসিএল টি-টোয়েন্টির ট্রফি উন্মোচন হয়েছে। আগামী ৩০ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া বিপিএলের প্রস্তুতি মঞ্চ হিসেবে ধরা হচ্ছে এই প্রতিযোগিতাকে।

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম