বাংলাদেশের ব্যর্থতায় নিজের দায়ও দেখছেন জ্যোতি

স্পোর্টস ডেস্ক
০৯ ডিসেম্বর ২০২৪, ২০:৪৯আপডেট : ০৯ ডিসেম্বর ২০২৪, ২০:৪৯

নারী ওয়ানডে সিরিজে আয়ারল্যান্ডকে পাত্তা দেয়নি বাংলাদেশ। কিন্তু টি-টোয়েন্টি সিরিজে উল্টো পরিণতি। ঘরের মাঠে আইরিশদের কাছে হোয়াইটওয়াশ হলো। সোমবার সিলেটে শেষ ম্যাচেও হেরেছে তারা। ৪ উইকেটে হারের পর ব্যর্থতার দায় নিজের কাঁধে নিলেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। 

দল তো হেরেছেই। জ্যোতি নিজেও ব্যাট হাতে সুবিধা করতে পারেননি। তিন ম্যাচে ১৮ রান তার, সর্বোচ্চ ৮। ব্যর্থতা নিয়ে অধিনায়কের কথা, ‘আমি পুরো টুর্নামেন্টে কোনও রান করতে পারিনি। আমার দিক থেকে আমি ব্যর্থ বলবো। একজন টপ অর্ডার ব্যাটার আমি, সবাই আমার কাছ থেকে অনেক বেশি প্রত্যাশা করে। কিন্তু আমি কোনোটাতেই অবদান রাখতে পারিনি। যে কারণে দল হয়তো অনেকখানি পিছিয়ে গেছে।’ 

ভুল শনাক্ত করে তিনি বললেন, ‘ইনিংস কীভাবে লম্বা করতে হয় বা কোন সময়টাতে আমাদের বিল্ড করতে হয়, কখন রোটেশনের দিকে মনোযোগ দিতে হয়, এখন পর্যন্ত মনে হয় সেগুলো মানিয়ে নিতে পারছি না। এটা আমাদের অনেক বড় ভুল, সমাধান করা ‍উচিত। কারণ সামনে আমরা আরও ভালো দলের বিপক্ষে যখন খেলবো, তারা কিন্তু আমাদের এর চেয়েও বেশি ও বড় বড় চ্যালেঞ্জ দেবে।’

সিরিজ নিয়ে জ্যোতির মূল্যায়নে ব্যাটারদের ঘাটতি উঠে এলো, ‘দেখুন, এসব ক্রিকেট ম্যাচগুলোতে স্কিলের থেকে আপনার নলেজ (গেম অ্যাওয়ারনেস) ব্যবহার করাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে, কোন পরিস্থিতিতে আমি নিজেকে কীভাবে অ্যাপ্লাই করবো। প্রথম ম্যাচটা আমাদের হাতেই ছিল মনে করি। ১৭৯ রান তাড়া করার পথে আমাদের ওপেনাররা দারুণ একটা শুরু এনে দিয়েছিল। এভাবে রান তাড়া করতে গিয়ে ১৯তম ওভারে যদি আপনি মেইডেন দেন, তাহলে সেটা কঠিন হয়ে যায়।’ 

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম