চ্যাম্পিয়ন্স ট্রফি কবে, কোথায় দেখা যাবে?

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ ডিসেম্বর ২০২৪, ১০:১৫আপডেট : ১০ ডিসেম্বর ২০২৪, ১০:১৫

চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক পাকিস্তান। যদিও পাকিস্তান আয়োজক থাকবে কিনা সেটা নিয়ে আছে সংশয়। টুর্নামেন্ট নিয়ে চরম ধোঁয়াশা থাকলেও ট্রফিটি বিশ্বভ্রমণ শুরু করে দিয়েছে অনেক আগে। দুবাইভিত্তিক বহুজাতিক লজিস্টিক কোম্পানি ‘ডিপি ওয়ার্ল্ড’–এর তত্ত্বাবধানে ১৬ নভেম্বর পাকিস্তান থেকে ট্রফির ভ্রমণ পর্ব শুরু হয়েছে। ২৫ নভেম্বর পর্যন্ত দেশটির বিভিন্ন অঞ্চলে ট্রফিটি অবস্থান করছিল। ইতোমধ্যে ট্রফিটি চলে এসেছে বাংলাদেশেও। আজ মঙ্গলবার থেকে ভক্তদের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে ট্রফিটি। 

আগামী তিনদিনের জন্য দেশেই অবস্থান করবে এই ট্রফি। আফগানিস্তান পর্ব শেষ করে আসা চ্যাম্পিয়নস ট্রফি আজ বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকত কক্সবাজারের লাবনী পয়েন্টে রাখা হবে। সকাল ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত কক্সবাজার পর্ব শেষ করে ট্রফি ঢাকায় নিয়ে আসা হবে। তার পর ১২ ডিসেম্বর বসুন্ধরা সিটি শপিং মলে বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত জনসাধারণের দেখার জন্য উন্মুক্ত থাকবে। 

পরদিন অর্থাৎ ১৩ ডিসেম্বর সকাল ১১টা থেকে বেলা ৩টা পর্যন্ত ট্রফিটি রাখা হবে মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। সেখানেই নারী ও পুরুষ জাতীয় দলের ক্রিকেটার, বর্তমান ও সাবেক সব ক্রিকেটার, ক্রিকেট সংগঠক ও সংবাদকর্মীদের জন্য ট্রফিটি প্রদর্শন করা হবে। সকাল ১১টা থেকে বিকাল ৩টা পর্যন্ত চলবে এই ট্রফি প্রদর্শনী। 

এরপরই মূলত ঢাকা ছাড়বে মর্যাদার এই ট্রফি। বাংলাদেশ পর্ব শেষ করে ট্রফিটির ১৫ থেকে ২২শে ডিসেম্বর দক্ষিণ আফ্রিকায় থাকার কথা রয়েছে।

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক