লিন্ডের অলরাউন্ড নৈপুণ্যে পাকিস্তানকে হারালো দক্ষিণ আফ্রিকা

স্পোর্টস ডেস্ক
১১ ডিসেম্বর ২০২৪, ০২:০৮আপডেট : ১১ ডিসেম্বর ২০২৪, ০২:৪৪

দক্ষিণ আফ্রিকার টপ অর্ডার ব্যাটারদের ব্যর্থতার মাঝে ঝলক দেখান ডেভিড মিলার ও জর্জ লিন্ডে। দুজনের আক্রমণাত্মক ব্যাটিংয়ে স্বাগতিকরা করে ১৮৩ রান। জবাব দিতে নেমে মোহাম্মদ রিজওয়ানের ব্যাটে ভালো জবাব দিচ্ছিল পাকিস্তান। কিন্তু লিন্ডে ১৮তম ওভারে চার বলের মধ্যে তিন উইকেট নিয়ে ম্যাচ ঘুরিয়ে দেন। তার অলরাউন্ড নৈপুণ্যে ১১ রানে পাকিস্তানকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ শুরু করলো প্রোটিয়ারা।

আগে ব্যাটিংয়ে নেমে মাত্র ২৮ রানে তৃতীয় উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। চতুর্থ ওভারেই এই দুর্যোগে পড়ে তারা। 

অধিনায়ক আইনরিখ ক্লাসেনকে (১২) নিয়ে ৪৩ রানের জুটি গড়ে এই ধাক্কা সামলে নেন মিলার। তারপর ডোনোভান ফেরেইরাকে অন্যপ্রান্তে রেখে ৩৩ রান যোগ করেন তিনি।

৪০ বলে ৪ চার ও ৮ ছয়ে ৮২ রান করে আউট হন মিলার। শেষ দিকে লিন্ডে ২৪ বলে ৩ চার ও ৪ ছয়ে ৪৮ রান করে স্কোরবোর্ডে চ্যালেঞ্জিং সংগ্রহ দাঁড় করান। ৯ উইকেট হারায় স্বাগতিকরা।

শাহীন শাহ আফ্রিদি ও আবরার আহমেদ তিনটি করে উইকেট নেন। দুটি পান আব্বাস আফ্রিদি।  

লক্ষ্যে নেমে তৃতীয় ওভারেই বাবর আজম ডাক মারলে সাইম আইয়ুবকে (৩১) নিয়ে রিজওয়ান প্রতিরোধ গড়েন। তাদের ৪০ রানের জুটি ভাঙার পর একাই লড়াই করে গেছেন রিজওয়ান।

পাকিস্তানি অধিনায়কের ব্যাটে ১৭ ওভার শেষে জয়ের পাল্লা তাদের দিকে ভারী ছিল। শেষ তিন ওভারে ছয় উইকেট হাতে রেখে লাগতো ৩৬ রান। কিন্তু লিন্ডে এক ওভারে তিন উইকেট নিয়ে ম্যাচ ঘুরিয়ে দেন।

ওই ধাক্কা সামাল দিতে ১৯তম ওভারে তিন চার মারেন রিজওয়ান, আসে ১২ রান। যদিও শেষ ওভারে ১৯ রান তোলা একেবারে অসম্ভব হয়ে পড়ে তার বিদায়ে। মাফাকার বলে ৭৪ রানে থামেন রিজওয়ান। ৬২ বলের ইনিংসে ছিল পাঁচ চার ও তিন ছয়।

৮ উইকেটে ১৭২ রান করে থামে পাকিস্তান। 

লিন্ডে ব্যাটিংয়ে ঝলক দেখানোর পর বল হাতে ২১ রান খরচায় চার উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন।

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম