টেস্টের অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ে দুইয়ে মিরাজ

স্পোর্টস ডেস্ক
১১ ডিসেম্বর ২০২৪, ১৪:৪৮আপডেট : ১১ ডিসেম্বর ২০২৪, ১৪:৫০

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে ব্যাট-বলে দারুণ ভূমিকা রেখেছিলেন ভারপ্রাপ্ত অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। যার স্বীকৃতি মিলেছে টেস্ট অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ে। দুই ধাপ এগিয়ে দুই নম্বরে জায়গা করে নিয়েছেন এই অফস্পিনিং অলরাউন্ডার। 

মিরাজের রেটিং এখন ২৮৪। ৪১৫ রেটিং নিয়ে শীর্ষে রয়েছেন ভারতের রবীন্দ্র জাদেজা। ২৮৩ রেটিং নিয়ে মিরাজের পরই তিনে রবিচন্দ্রন অশ্বিনের অবস্থান। 

সিরিজের প্রথম টেস্টে মোট ৪ উইকেট নিয়েছেন মিরাজ। ব্যাট হাতেও খেলেছেন ২৩ ও ৪৫ রানের দুটি ইনিংস। হেরে যাওয়া প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে সর্বোচ্চ ইনিংস ছিল তারই। সমতা ফেরানো দ্বিতীয় টেস্ট জয়ে প্রথম ইনিংসে নিয়েছেন এক উইকেট। তবে ব্যাট হাতে ৩৬ ও ৪২ রানের দুটি ইনিংসে অবদান রাখেন তিনি।   

এদিকে, টেস্টে ব্যাটারদের র‌্যাঙ্কিংয়েও এসেছে পরিবর্তন। এতদিন রাজত্ব করছিলেন জো রুট। তার সিংহাসন কেড়ে নিয়েছেন তারই সতীর্থ হ্যারি ব্রুক। আইসিসি র‌্যাঙ্কিংয়ে এবারই প্রথম শীর্ষে বসেছেন ব্রুক। 

নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়েলিংটনে অষ্টম টেস্ট সেঞ্চুরি হাঁকিয়েই র‌্যাঙ্কিংয়ে তার স্বীকৃতি পেয়েছেন ব্রুক। যদিও রেটিং পয়েন্টে একটি বাড়তি পয়েন্ট থাকাতেই শীর্ষে উঠেছেন তিনি। তার রেটিং ৮৯৮। রুটের রেটিং ৮৯৭। তবে ৮৯৮ রেটিং নিয়ে ভারতীয় গ্রেট শচীন টেন্ডুলকারের ৩৪তম সর্বোচচ টেস্ট রেটিংয়ে ভাগ বসিয়েছেন ব্রুক।

এই বছর জুলাইয়ে নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসনকে পেছনে ফেলেই শীর্ষস্থান দখলে নিয়েছিলেন রুট। পুরো ক্যারিয়ারে ৯ বারের মতো শীর্ষস্থানে থেকেছেন। 

বেসিন রিজার্ভে ব্রুক ইংল্যান্ডের ৩২৩ রানের জয়ে ১২৩ ও ৫৫ রানের ইনিংস খেলেছেন। রুট অবশ্য খেলেছেন ৩ ও ১০৬ রানের ইনিংস।  

 

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম