সহকারীকে বাদ দেওয়ায় বিকল্প ভাবছেন গিলেস্পি!

স্পোর্টস ডেস্ক
১২ ডিসেম্বর ২০২৪, ১৪:০৭আপডেট : ১২ ডিসেম্বর ২০২৪, ১৪:১১

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) ওপর ধৈর্য হারিয়ে ফেলছেন টেস্ট দলের কোচ জেসন গিলেস্পি। সর্বশেষ ঘটনা তাকে বিকল্প ভাবতে বাধ্য করছে বলে জানিয়েছে ইএসপিএন ক্রিকইনফো।  কারণ দক্ষিণ আফ্রিকা সফরকে কেন্দ্র করে তার সহকারী কোচ টিম নিয়েলসেনের চুক্তির মেয়াদ বাড়ায়নি পিসিবি।

নিয়েলসনকে এই বছরের আগস্টেই নিয়োগ দেয় পিসিবি। তার আনুষ্ঠানিক পদ ছিল মূলত হাইপারফরম্যান্স রেড বল কোচ। অস্ট্রেলিয়ায় পাকিস্তান সফরের পর তার চুক্তির মেয়াদ বাড়ানোর কথা ছিল। তিনি নিজেও মনে করছিলেন, দলের সঙ্গে ভালো বোঝা পড়া হয়ে গেছে তার। এবং দক্ষিণ আফ্রিা ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজেও নিজেকে প্রতিশ্রুতিবদ্ধ ভাবছিলেন।  কিন্তু পিসিবি হঠাতই জানিয়ে দিয়েছে, তাকে আর প্রয়োজন নেই!

এটা জানা গেছে, দক্ষিণ আফ্রিকা সিরিজের আগে নিজের সহকারীকে যে পাবেন না, সেটা গিলেস্পিকে জানানো হয়নি। যা মোটেও ভালোভাবে নেননি সাবেক অজি তারকা। তাতে বিগত কয়েক মাসে পাকিস্তান ক্রিকেটে তার ক্ষমতা যে খর্ব হচ্ছে এই সর্বশেষ উদাহরণ ক্ষোভ বাড়িয়েছে তার। 

অক্টোবরে সিলেকশন প্যানেল থেকেই সরিয়ে দেওয়া হয় তাকে। এখন শুধু তার ভূমিকা একজন ম্যাচ ডে অ্যানালিস্টের! 

অবশ্য পিসিবি এখনও জানায়নি নিয়েলসনের স্থলাভিষিক্ত কে হবেন। তবে বর্তমান প্রশাসন বিদেশি কোচদের সরিয়ে পাকিস্তানিদের রাখার পক্ষে জোর দিচ্ছে। কারণ বিদেশি কোচরা পাকিস্তানে থেকে দলকে সময় দিচ্ছেন না। 

সম্প্রতি এটা নিয়ে নিজেদের অসন্তুষ্টির কথা জানিয়েছে পিসিবি। যেমনটা হয়েছে গ্যারি কারস্টেনের বেলায়। অক্টোবরে দায়িত্ব ছেড়েছেন তিনি। গিলেস্পি অবশ্য তার চুক্তির আওতার মধ্যেই সব কিছু পালন করছেন। তার পরেও ক্রিকইনফোর খবর অনুযায়ী পরিস্থিতি যেমন, তাতে দক্ষিণ আফ্রিকা সিরিজের আগে চাকরি ছেড়ে দিতে পারেন গিলেস্পি। পিসিবিও যদি তাকে ছাঁটাই করে তখন মেয়াদের বাকি অংশের বেশিরভাগ অর্থই বোর্ডকে পরিশোধ করতে হবে। চুক্তির মেয়াদ আছে ২০২৬ সালের মাঝামাঝি পর্যন্ত। তবে গিলেস্পি নিজ থেকে চলে গেলে তখন পে-আউটের পরিমাণটা উল্লেখযোগ্য হারে কমে যাবে।

/এফআইআর/   
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম