পাকিস্তান টেস্ট কোচ গিলেস্পির পদত্যাগ

স্পোর্টস ডেস্ক
১২ ডিসেম্বর ২০২৪, ২৩:২৪আপডেট : ১৩ ডিসেম্বর ২০২৪, ০০:১৬

পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন জেসন গিলেস্পি। টেস্ট দলের কোচ পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকায় টেস্ট খেলতে দলের দেশ ছাড়ার কয়েক ঘণ্টা আগে এই সিদ্ধান্ত তিনি পাকিস্তান ক্রিকেট বোর্ডকে জানান। ক্রিকবাজকে পিসিবির এক মুখপাত্র বলেন, ‘গিলেস্পি পদত্যাগ করেছেন।’ যদিও বিশদ ব্যাখ্যা তিনি দেননি।

গিলেস্পির সহকারী কোচ টিম নিয়েলসেনের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ায়নি পিসিবি। তারপর থেকেই তার পদত্যাগের ইঙ্গিত মিলেছিল। 

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) ওপর ধৈর্য হারিয়ে ফেলছেন টেস্ট দলের কোচ গিলেস্পি। সর্বশেষ ঘটনা তাকে বিকল্প ভাবতে বাধ্য করছে বলে জানিয়েছিল ইএসপিএন ক্রিকইনফো। কারণ দক্ষিণ আফ্রিকা সফরকে কেন্দ্র করে তার সহকারী কোচ টিম নিয়েলসেনের চুক্তির মেয়াদ বাড়ায়নি পিসিবি।

নিয়েলসনকে এই বছরের আগস্টেই নিয়োগ দেয় পিসিবি। তার আনুষ্ঠানিক পদ ছিল মূলত হাইপারফরম্যান্স রেড বল কোচ। অস্ট্রেলিয়ায় পাকিস্তান সফরের পর তার চুক্তির মেয়াদ বাড়ানোর কথা ছিল। তিনি নিজেও মনে করছিলেন, দলের সঙ্গে ভালো বোঝা পড়া হয়ে গেছে তার। এবং দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজেও নিজেকে প্রতিশ্রুতিবদ্ধ ভাবছিলেন। কিন্তু পিসিবি হঠাৎই জানিয়ে দিয়েছে, তাকে আর প্রয়োজন নেই!

জানা গেছে, দক্ষিণ আফ্রিকা সিরিজের আগে নিজের সহকারীকে যে পাবেন না, সেটা গিলেস্পিকে জানানো হয়নি। যা মোটেও ভালোভাবে নেননি সাবেক অজি তারকা। তাতে বিগত কয়েক মাসে পাকিস্তান ক্রিকেটে তার ক্ষমতা যে খর্ব হচ্ছে এই সর্বশেষ উদাহরণ ক্ষোভ বাড়িয়েছে তার। 

অক্টোবরে সিলেকশন প্যানেল থেকেই সরিয়ে দেওয়া হয় তাকে। এবার সহকারীকে ছেড়ে দেওয়ার বিষয়টি তার চাপা ক্ষোভের বিস্ফোরণ ঘটালো।

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম