বাংলাদেশের বিপক্ষে প্রথমবার ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি স্কোয়াডে কার্টি

স্পোর্টস ডেস্ক
১৩ ডিসেম্বর ২০২৪, ১০:১৩আপডেট : ১৩ ডিসেম্বর ২০২৪, ১০:২৪

বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি দিয়ে এই বছরের শেষ হোম সিরিজ খেলবে ওয়েস্ট ইন্ডিজ। তিন ম্যাচের এই সিরিজের জন্য স্কোয়াড ঘোষণা করেছে তারা। প্রথমবার ২০ ওভারের স্কোয়াডে ডাক পেলেন ব্যাটার কিসি কার্টি। বাংলাদেশের বিপক্ষে টেস্ট ও ওয়ানডেও খেলেছেন তিনি। এই মৌসুমে ইংল্যান্ড ও শ্রীলঙ্কার বিপক্ষেও ওয়ানডে খেলেছেন।

ওয়েস্ট ইন্ডিজ আবারও টি-টোয়েন্টিতে ফিরিয়েছে ফিটনেস ফিরে পাওয়া জনসন চার্লসকে। তবে শাই হোপ ও শেরফানে রাদারফোর্ডকে অস্ট্রেলিয়ায় বিগ ব্যাশ লিগ খেলতে ছেড়ে দিচ্ছে বোর্ড। একই কারণে সিরিজের শেষ ম্যাচে খেলবেন না আকিল হোসেন। শেষ টি-টোয়েন্টিতে তার স্থলাভিষিক্ত হবেন জেইডেন সিলস।

নভেম্বরে ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে টি-টোয়েন্টিতে অভিষিক্ত পেসার টেরেন্স হিন্দস জায়গা ধরে রেখেছেন। তার আগে অক্টোরে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে অভিষিক্ত 
অলরাউন্ডার শামার স্প্রিঙ্গারও আছেন বাংলাদেশের বিপক্ষে।

রভম্যান পাওয়েল দেবেন দলের নেতৃত্ব। তার সহকারী ব্র্যান্ডন কিং।

সেন্ট ভিনসেন্টে আগামী ১৬ থেকে ২০ ডিসেম্বর হবে এই তিন ম্যাচ। 

ওয়েস্ট ইন্ডিজ স্কোয়াড: রভম্যান পাওয়েল (অধিনায়ক), ব্র্যান্ডন কিং (সহঅধিনায়ক), কিসি কার্টি, জনসন চার্লস, রোস্টন চেজ, জাস্টিন গ্রিভস, টেরেন্স হিন্দস, আকিল হোসেন/জেইডেন সিলস, আলজারি জোসেফ, এভিন লুইস, ওবেড ম্যাককয়, গুডাকেশ মোটি, নিকোলাস পুরান, রোমারিও শেফার্ড, শামার স্প্রিঙ্গার।

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম