আগামী ২১ ডিসেম্বর প্রথমবারের মতো শুরু হতে যাচ্ছে মেয়েদের ‘প্রথম শ্রেণির ক্রিকেট’। প্রথমবার সাদা পোশাকে মাঠে নামতে দেখা যাবে জ্যোতি-জাহানারা-ফারজানাদের। দুই ম্যাচের এই প্রথম শ্রেণির টুর্নামেন্টের নাম ‘উইমেন্স বাংলাদেশ ক্রিকেট লিগ (ডব্লিউবিসিএল)-২০২৪’। এখানে চারটি দল অংশ নেবে। দলগুলো হলো ইস্ট জোন, সাউথ জোন, নর্থ জোন ও সেন্ট্রাল জোন।
সাউথ জোন: রাবেয়া (অধিনায়ক), শামীমা সুলতানা, বিথি পারভীন, ঝিলিক, উন্নতি আক্তার, রুমানা আহমেদ, আয়েশা রহমান শুকতারা, রিপা রায়, সালমা খাতুন, সুলতানা খাতুন, সানজিদা আক্তার মেঘলা, ফাতেমা তুজ জোহরা, লেকি চাকমা ও প্রীতি দাস।
নর্থ জোন: সোবহানা মোস্তারি (অধিনায়ক), ফারজানা হক পিংকি, ইশমা তানজিম, শারমীন সুলতানা, রিতু মনি, মিষ্টি রানী সাহা, রচনা আক্তার, ফারিহা ইসলাম তৃষ্ণা, লাকি খাতুন, ফাহেতা জাহান সোনিয়া, মারুফা আক্তার, অচেনা জান্নাত, লাবনী আক্তার ও জান্নাতুল ফেরদৌস সুমনা।
সেন্ট্রাল জোন: নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), মুর্শিদা খাতুন, পূজা চক্রবর্তী, স্বর্ণা আক্তার, ফারজানা আক্তার লিসা, দিশা বিশ্বাস, নাহিদা আক্তার, মৌমিতা হেনা হাসনাত, রিয়া আক্তার শিখা, ফওরা বেগম, লতা মন্ডল, শারমীন আক্তার, সূবর্ণা কর্মকার ও সাদিয়া ইসলাম।
ইস্ট জোন: ফাহিমা খাতুন (অধিনায়ক), দিলারা আক্তার দোলা, শম্পা বিশ্বাস, শারমীন আক্তার সুপ্তা, সুরিয়া আজমিন ছন্দা, নাসিমা খাতুন, সাকিবুন নাহার জেসমিন, তাজনেহার, শরিফা খাতুন, খাদিজাতুল কুবরা, ফারজানা আক্তার ববি, দিপা খাতুন, জান্নাতুল ফেরদৌস তিথি ও আশরাফি ইয়াসমিন অর্থি।









