১৩ মাসে দ্বিতীয়বার আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন ইমাদ

স্পোর্টস ডেস্ক
১৩ ডিসেম্বর ২০২৪, ১৭:১৫আপডেট : ১৩ ডিসেম্বর ২০২৪, ১৭:১৫

পাকিস্তান অলরাউন্ডার ইমাদ ওয়াসিম শুক্রবার আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। ১৩ মাসে দ্বিতীয়বার এমন সিদ্ধান্ত নিলেন তিনি।

২০১৭ চ্যাম্পিযন্স ট্রফি জয়ের অন্যতম কারিগর ইমাদ বলেছেন, ‘বিশ্বমঞ্চে পাকিস্তানকে প্রতিনিধিত্ব করা ছিল আমার জীবনের সর্বোচ্চ সম্মানের। সবুজ জার্সি পরার প্রতিটি মুহূর্ত অবিস্মরণীয় ছিল। আপনাদের অকৃত্রিম ভালোবাসা ও আবেগ ছিল আমার জন্য শক্তি। উত্থান থেকে পতন, প্রতিটি সময় আপনাদের উৎসাহ আমাকে আমার দেশের জন্য সেরাটা দিতে অনুপ্রাণিত করেছে।’

তিনি আরও বলেছেন, ‘এই অধ্যায় শেষ হলেও আমি ঘরোয়া ও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট চালিয়ে যাবো। নতুনভাবে আপনাদের সবাইকে বিনোদন দিবো। সবকিছুর জন্য ধন্যবাদ, পাকিস্তান।’

গত বছর নভেম্বরে আন্তর্জাতিক ক্রিকেট থেকে প্রথমবার অবসর নেন ইমাদ। কিন্তু পাকিস্তান সুপার লিগে চমৎকার পারফর্ম করে সিদ্ধান্ত বদলে ফেলেন। জাতীয় দলের হয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপেও খেলেন তিনি। ভারতের বিপক্ষে তার ধীরগতির পারফরম্যান্স তীব্র সমালোচিত হয়েছিল। বিশ্বকাপে দলের ভরাডুবির পর আর কখনও নির্বাচকদের ডাক পাননি ইমাদ।

/এফএইচএম/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান