ইংল্যান্ডে সব প্রতিযোগিতায় সাকিবের বোলিং নিষিদ্ধ

স্পোর্টস ডেস্ক
১৪ ডিসেম্বর ২০২৪, ০০:০২আপডেট : ১৪ ডিসেম্বর ২০২৪, ০০:০৯

ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের আয়োজিত সব ধরনের প্রতিযোগিতার বোলিংয়ে নিষিদ্ধ হলেন সাকিব আল হাসান। এই মাসের শুরুতে লাফবোরো ইউনিভার্সিটিতে করা স্বাধীন পরীক্ষায় তার বোলিং অ্যাকশন অবৈধ প্রমাণিত হয়েছে। এমন তথ্য দিয়েছে ক্রিকেট বিষয়ক সাইট ইএসপিএন ক্রিকইনফো।

গত সেপ্টেম্বরে কাউন্টি চ্যাম্পিয়নশিপে সারের হয়ে একমাত্র ম্যাচ খেলেন সাকিব। সেই ম্যাচে তার বোলিং প্রশ্নবিদ্ধ হয়। আম্পায়াররা তার বোলিং অ্যাকশনকে ত্রুটিপূর্ণ বলে অভিযোগ করেন।

এই নিষেধাজ্ঞার থেকে রেহাই পেতে সাকিবকে আবার তার বোলিং অ্যাকশনের পুনর্মূল্যায়নের পরীক্ষায় বসতে হবে সাকিবকে। তার বোলিংয়ের সময় কনুই বাঁকা থাকতে হবে ১৫ ডিগ্রির মধ্যে।

এই নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে ১০ ডিসেম্বর থেকে, যেদিন ইসিবি লাফবোরো ইউনিভার্সিটি থেকে পরীক্ষার রিপোর্ট পেয়েছে।

২০১০-১১ মৌসুমের পর প্রথমবার কাউন্টি ক্রিকেটে খেলেন সাকিব। টন্টনে সারের হয়ে ওই ম্যাচে ৯ উইকেট নেন তিনি। ম্যাচ শেষে ক্যারিয়ারে প্রথমবার বোলিং অ্যাকশন নিয়ে অভিযোগ শোনেন তিনি।

/এফএইচএম/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি