৪ বছর পর টেস্ট দলে রশিদ খান

স্পোর্টস ডেস্ক
১৬ ডিসেম্বর ২০২৪, ১৯:০৭আপডেট : ১৬ ডিসেম্বর ২০২৪, ১৯:০৭

প্রায় ৪ বছর পর আফগানিস্তানের হয়ে টেস্ট খেলতে যাচ্ছেন রশিদ খান। জিম্বাবুয়ের বিপক্ষে দুই টেস্টের সিরিজে অন্তর্ভুক্ত হয়েছেন এই লেগ স্পিনার।

পিঠের চোটে সার্জারির কারণেই চিকিৎসকদের পরামর্শে সাম্প্রতিক সময়ে আফগানিস্তানের হয়ে সাদা পোশাকের ম্যাচে দেখা যায়নি তাকে। যার সর্বশেষ টেস্ট ম্যাচই ছিল জিম্বাবুয়ের বিপক্ষে ২০২১ সালের মার্চে। তার পর থেকে রঙিন পোশাকের ক্রিকেটে নিয়মিত থেকেছেন। বুলাওয়েতে দুই টেস্টের সিরিজ শুরু হবে ২৬ ডিসেম্বর। 

দলে প্রথমবারের মতো সুযোগ পেয়েছেন বামহাতি টপ অর্ডার ব্যাটার সেদিকুল্লাহ অটল। দলের নেতৃত্বে থাকবেন হাশমতউল্লাহ শহীদী। 

আফগানিস্তান স্কোয়াড: হাশমতউল্লাহ শহীদী (অধিনায়ক), রহমত শাহ, ইকরাম আলিখিল, অফসার জাজাই, রিয়াজ হাসান, সেদিকুল্লাহ অটল, আব্দুল মালিক, বাহির শাহ মাহবুব, ইসমত আলম, আজমতউল্লাহ ওমরজাই, জহির খান, জিয়াউর রহান আকবর, জহির শেহজাদ, রশিদ খান, ইয়ামিন আহমদজাই, বশির আহমেদ আফগান, নাভিদ জাদরান, ফরি আহমেদ মালিক। 

/এফআইআর/ 
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম